ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জয়ী হয়ে যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি) প্রতীকে ১১৬ কেন্দ্রের সবগুলোতেই জয় পেয়েছেন। বিজয়ী হয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখন থেকে চাঁদার কবর ঘোষণা দিলাম। আমাদের দেবিদ্বারে সরকারি অফিস-আদালতে এখন থেকে আর ঘুষ-দুর্নীতি চলবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সরকারি চাকরি করতে আসবেন, দয়া করে এসব (ঘুষ-দুর্নীতি) চিন্তা বাদ দিয়ে আইসেন। এখানে আর টেন্ডারবাজি চলবে না। অন্যায় কাজ নিয়ে আমার বাবাও যদি আসে, তাকে বেঁধে রাখবেন।

তিনি বলেন, আমার সঙ্গে ছবি ব্যবহার করে কেউ অন্যায়, অনিয়ম-দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে সোপর্দ করবেন উল্লেখ করে তিনি বলেন, নিয়মের মধ্যে থাকলে আমার পক্ষ-বিপক্ষ সবাই আমার কাছে নিরাপদ। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আমি তাদের ওপর কোনো প্রতিশোধ নেব না।

আসুন আমরা সবাই মিলে ইনসাফের সমাজ বিনির্মাণ করি। দেবিদ্বারে এ মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো উল্লেখ হাসনাত বলেন, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় সিএনজি স্টেশনের ভাইয়েরা, পেশাজীবী-শ্রমজীবী ভাইয়েরা, প্রিয় হোটেল মালিকরা, যারা দেবিদ্বারে ব্যবসা করবেন, সরকারি ফি ছাড়া কোথাও কোনো চাঁদা দিতে হবে না।

তিনি বলেন, সরকারি নিয়ম মেনে আপনাদের রেজিস্ট্রেশন, টেক্সফাইল এসব বিষয় ব্যতীত দেবিদ্বারে কোনো ব্যক্তিকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দেবেন।

দেবিদ্বারে আইনশৃঙ্খলা বাহিনীকে এ মুহূর্ত থেকে আমি অবগত করছি। যারা চাকরি করতে আসবেন, তাদের এটা মেনে চাকরি করতে হবে। সরকারের বেতনভাতা সুবিধার বাইরে অন্য কোনো অনিয়ম করতে পারবেন না।

এনসিপির এই নেতা বলেন, আপনারা আমাদের ভাই। আপনারা বাংলাদেশটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে নিজেকে সংশোধন করতে হবে।

আমরা বিশ্বাস করতে চাই, আপনারা ঘুসের সঙ্গে জড়িত না। তারপরও যদি দেবিদ্বারের কোনো অফিসার ঘুসের সান্নিধ্যে আসে, তাকে দেবিদ্বারে চাকরি করতে দেওয়া হবে না। মাদকের সঙ্গে যারা জড়িত আছেন, তারা সতর্ক হয়ে যান। আর ছাড় দেওয়া হবে না। এতদিন মাদক সিন্ডিকেটগুলো রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হতো। মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো। এ মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি দেবিদ্বারে যদি কেউ মাদকের সঙ্গে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন, আমার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কোনোভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করেন- আপনাদের ছাড় দেওয়া হবে না। মাদক, টেন্ডারবাজির সঙ্গে যারা জড়িত, তাদের দিন শেষ।

আরও পড়ুন

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক বলেন, গোমতী নদী থেকে আর যদি সরকারি নিয়মের বাইরে এক কোদাল মাটি কাটা হয়, আপনাদের ছাড় দেওয়া হবে না। মাটি কাটা, টেন্ডারবাজির সঙ্গে জড়িতরা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন। হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম। আপনাদের কিন্তু নামাজ পড়ে তওবা করে আমার সামনে আসতে হবে। আমরা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। প্রয়োজনে রিকশা কিনে দেব। প্রয়োজনে ভ্যান কেনে দেব। কিন্তু আমার গরিব খেটে খাওয়া ভাইদের কোনো অর্থের দিকে, সরকারের কোনো ধরনের সম্পদের দিকে যদি নিয়মবহির্ভূতভাবে আপনারা হাত বাড়িয়েছেন জনগণ আপনাদের সেই হাত রাখবে না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধাওয়া করে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। 
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ নিয়ে হাসনাত আব্দুল্লাহর লম্বা স্ট্যাটাস
এনসিপির পদযাত্রায় দফায় দফায় সংঘর্ষ
সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই: হাসনাত আব্দুল্লাহ
তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত