গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে (৪৫) বিমানবন্দর থেকে আটক হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে।
আটক বিল্লাল হোসেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাড়ির মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান। সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিএমপিকে খবর দেয়। অতঃপর জিএমপি পুলিশ বিমানবন্দর থেকে আসামিকে আটক করে জিএমপিতে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি বিল্লাল হোসেন মোল্লা আমাদের হেফাজতে রয়েছেন। তার নামে একাধিক মামলা আছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
আরটিভি/এমআই




