ভয়াবহ অভিযোগ তুলে এনসিপির ২২ নেতার পদত্যাগ

আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৪:১২ পিএম


ভয়াবহ অভিযোগ তুলে এনসিপির ২২ নেতার পদত্যাগ
ছবি: সংগৃহীত

ভয়াবহ অভিযোগ তুলে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।  

শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। 

পদত্যাগী নেতাদের অভিযোগ, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন তারা।

পদত্যাগী দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ জানান, দলের জন্য যারা নিবেদিতপ্রাণ ও ত্যাগী, তাদের মূল্যায়ন করা হয়নি। এই কমিটির পুনর্মূল্যায়ন করতে হবে। কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানানো হবে।

কমিটির পদত্যাগী সহসাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে আমরা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতাশ। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবেন বলে জানান।

পদত্যাগীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহসাংগঠনিক সম্পাদক ও সদস্য রয়েছেন। তারা হলেন:

আরও পড়ুন

যুগ্ম আহ্বায়ক: সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েস।
যুগ্ম সদস্যসচিব: মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম ও ইকবাল মাসুদ।
সিনিয়র সাংগঠনিক সম্পাদক: রকিবুল ইসলাম।
সহসাংগঠনিক সম্পাদক: ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান ও মোস্তফা রাশেদ আজগর।
দপ্তর সম্পাদক: মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।
সমাজকল্যাণ সম্পাদক: আলহাজ মো. নুরুদ্দীন।
সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ বেলাল হোসেন।
সদস্য: মো. ওমর সাঈদ ও তাহজীব চৌধুরী।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission