মালয়েশিয়া থেকে নিজের শারীরিক অবস্থা জানালেন মির্জা আব্বাস

আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৯:৪৬ পিএম


মালয়েশিয়া থেকে নিজের শারীরিক অবস্থা জানালেন মির্জা আব্বাস
মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। এখন তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। ভালো হলেই দেশে ফিরবেন বলেন জানিয়েছেন ঢাকা ৮ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

বুধবার (২০ মে) দেশের বেসরকারি একটি গণমাধ্যমের সঙ্গে নিজের শারীরিক অবস্থা জানানোর সময় এ কথা বলেন তিনি।

শারীরিক অবস্থা এখন কেমন এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি। থেরাপি নিচ্ছি। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুন

দেশে কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, ভালো হলেই দেশে চলে আসব, জানাব আমি। খাওয়া-দাওয়া ঠিক আছে আল্লাহর রহমতে।

মির্জা আব্বাস যখন কথা বলছিলেন তখন তার স্ত্রী আফরোজা আব্বাস পাশেই ছিলেন। তিনি বলেন, উনি এখন অনেকটাই সুস্থ, ভালো আছেন। এখন তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। হাসপাতালেই থাকছেন তিনি।

রাজধানী ঢাকার বাসায় গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্রুত বিএনপি নেতার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

এরপর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা একমাসের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি। চিকিৎসকদের পরামর্শে ফিজিও থেরাপির জন্য মির্জা আব্বাসকে ১৪ এপ্রিল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। এটি একটি বিশেষায়িত হাসপাতাল।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission