ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সীমান্তে পুশইন ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:৪০ পিএম
সীমান্তে পুশইন ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তে ভারতের জোরপূর্বক অনুপ্রবেশ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ।

বুধবার (১০ জুন) বিকাল ৪ টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনেই প্রতিবাদ মিছ অনুষ্ঠিত হয়। আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু পুরানা পল্টন মোড়,প্রেসক্লাব ঘুরে বিজয় নগর পানির ট্যাকিং মোড়ে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে কোনো দেশের তাঁবেদারি করার জন্য নয়। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারত কতৃক অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এদেশের জনগণ ভারত সরকারের এই মনোভাব সমর্থন করে না। শেখ হাসিনা এবং উসমান হাদীর খুনিকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানায় গণঅধিকার পরিষদ।

আরও পড়ুন

‘ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং লাউস মিলে বাংলাদেশে ইয়াবার প্রসার ঘটিয়েছে। মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করা হয়েছে মিয়ানমারকে। পরিকল্পিত ভাবে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতেই ভারত- বাংলাদেশ সীমান্তে মাদক পাচার করছে ভারত। বাংলাদেশ জনগণ, সরকার এবং বর্ডার গার্ড বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ভারতের যেকোনো আগ্রাসন প্রতিহত করবে গণঅধিকার পরিষদ।’

দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, এখন ভারতকে আগের মত চিন্তা করলে হবে না।এখন বাংলাদেশে তাদের পুতুল সরকার ক্ষমতায় নাই। ভারত যদি অবৈধ বাংলাদেশীদের ফেরত পাঠাতে চায় তাহলে সবার আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই বিজিবির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য তাদের পূর্বের নাম বিডিয়ার পুর্নবহাল করা হোক।

দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন ,পুশইন করার নামে এক ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নেগোসিয়েশন করে আওয়ামিলীগ কে ফেরানো যায়।

aa0968c9-4fed-4493-85b3-e84770472ede

তথ্য অনুযায়ী বাংলাদেশে ভারতের ৮ হাজারের বেশি অবৈধ লোক রয়েছে, যদিও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি।এরা শুধু বাংলাদেশে কাজ করছে না বরং গুপ্তচরবৃত্তি করছে এরা।এরা বাংলাদেশের জন্য হুমকি তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।

গণঅধিকার পরিষদ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি নাজিমউদ্দীনের সভাপতিত্বে, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম,আব্দুজ জাহের,মাহফুজুর রহমান খান,হাবিবুর রহমান রিজু,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, এডভোকেট খালিদ হাসান, সহ প্রচার সম্পাদক আশরাফুল,ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা,যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, বর্তমান সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ছাত্রলীগের ভয়ে যারা একসময় গুপ্ত ছিল, কেউ কেউ ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়-এ প্রশ্নের জবাব দিতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে তিনি বলেন, ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে, এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না? রাশেদ খাঁন আরও বলেন, এরা বিরোধীদল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই অননুমেয় না? জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে! তিনি আরও বলেন, বাস্তবিক অর্থে, এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। এরা শেখ হাসিনার পথ ধরেছে। শেখ হাসিনা যেমন বলেছিলো, বিএনপিকে ১ দিনও শান্তিতে দেশ চালাতে দিবে না। এরাও সেই পথ অনুসরণ করছে। রাশেদ খাঁন বলেন, সুতরাং জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে। আরটিভি/এসকে
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন
ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার
ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের প্রত্যেক নেতা–কর্মীকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির।
ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না। কোনো পক্ষ দেশে নতুন করে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে রাজপথে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠিত মেডিকেল টিমের উদ্যোগে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ
ব্রহ্মপুত্রে চিনের ৬০ হাজার মেগাওয়াটের মেগা ড্যাম প্রকল্প!
বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল