নজরুলের এমপি পদ নিয়ে জামায়াতের নতুন নির্দেশনা

আরটিভি নিউজ  

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১০:৩২ পিএম


নজরুলের এমপি পদ নিয়ে জামায়াতের নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাকে সংসদ সদস্য পদ ছাড়ারও অনুরোধ জানানো হয়েছে। তিনি নিজে থেকে পদত্যাগ না করলে তার সংসদ সদস্য পদ বাতিলে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে দলটি।

বুধবার (২২ জুলাই) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। 

হামিদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলাম এখন আর জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত নন। ফলে তিনি জামায়াতের এমপি হিসেবেও গণ্য হবেন না। এ বিষয়ে আইনগত সব ধরনের পদক্ষেপ নেবে দল।

আরও পড়ুন

এর আগে বিকেল চারটায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। পরে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে বহিষ্কারের বিষযে বিস্তারিত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুলের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। 

এই বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission