ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৩ মার্চ ২০১৯ , ১২:১৯ পিএম


ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী জানিয়েছেন, আজ বুধবার সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

তিনি জানান, ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো। সকাল থেকে নরম খাবার দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।

এর আগে ব্রিফিংয়ে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।

গত ৪ মার্চ রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে বিএসএমএমইউ’র আইসিইউতে ও পরে সিসিইউতে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। এরপর এনজিওগ্রাম করে তার হার্টে তিনটা ব্লক ধরা পড়ে।

আরও পড়ুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission