স্পেনের চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

স্পেন প্রতিনিধি

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ০৫:৫২ পিএম


স্পেনের চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ চেম্বার অর কমার্সের একটি প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিকল্পে স্পেনের বিভিন্ন চেম্বারে সফরের অংশ হিসাবে মালাগা চেম্বারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ মে) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্পেন এবং বাংলাদেশের মধ্যে চমৎকার ব্যাবসায়িক সম্পর্ক বিদ্যমান। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ থেকে স্পেনে রপ্তানি ছিল ২.১ বিলিয়ন ডলার যা ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৩.৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়। চলতি অর্থবছরে রপ্তানি ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ দূতাবাস।

রপ্তানি বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে তৈরী পোশাকের বাইরে রপ্তানি বহুমুখীকরণ এবং স্পেনের বৈচিত্রময় রপ্তানি বাজারে বাংলাদেশের উপস্থিতি আরও বাড়ানোর জন্য বাংলাদেশ দূতাবাস বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় দুতাবাসের সহযোগিতায় স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ঢাকার একটি প্রতিনিধি দল চেম্বারের সভাপতি আশিক এলাহি চৌধুরির নেতৃত্বে ২১ মে থেকে স্পেনের বিভিন্ন চেম্বার ভ্রমণ শুরু করেছেন।

এসময় স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ,  কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহি চৌধুরি, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বিভিন্ন সূচকে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।  তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নে স্পেন বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি গন্তব্য। অনুকূল ব্যবসায়িক পরিবেশ এবং উচ্চ মধ্যবিত্ত ভোক্তাদের কাছে বাংলাদেশের পণ্যের আরও প্রচুর সুযোগ রয়েছে। স্পেনিশ ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি এবং পর্যটনসহ বিভিন্নখাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহি চৌধুরি বাংলাদেশে প্রচুর পরিমাণে স্পেনিশ ব্যবসায়ীর উপস্থিতির কথা উল্লেখ করে নতুন ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়ে চেম্বারের পক্ষ থেকে স্পেনিশ ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।  

কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে একটি উপস্থাপনা করেন। উপস্থাপনায় তিনি বাংলাদেশে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র, প্রতিবেশি দেশের তুলনায় বাংলাদেশে ব্যবসায় ও বিনিয়োগে অধিক লাভ, অর্থনৈতিক অঞ্চলসমূহে সরকার কর্তৃক ঘোষিত ইনসেনটিভ ইত্যাদি বিষয় তুলে ধরেন।

সভায় মালাগা চেম্বারের প্রেসিডেন্ট খোসে কারলোস এসক্রিবানো দে গারাইজাবাল, চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি সার্ভিসেস, মালাগার ফরেন ট্রেড কমিশনের প্রেসিডেন্ট মারিয়া পাজ হুরতাডো কাবরেরা ও হেড অব ফরেন ট্রেড এন্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের এস্তের মার্টিনেজ রেইয়েস উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission