ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৮:৪৯ এএম


ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল। ছবি: এআই দিয়ে তৈরি

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

রোববার (২৬ জুলাই) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৮৪৭- যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
১৮৫৬- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়।
১৮৭৬- রাজনৈতিক মঞ্চ হিসেবে কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়।
১৯০৮– যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
১৯৫৩- ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
১৯৫৬- মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
১৯৬৫- যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
১৯৯১- সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

জন্ম
১৮৪২- বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৫৬- জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক।
১৮৬৫- রজনীকান্ত সেন, প্রখ্যাত বাঙালি কবি এবং সুরকার।
১৮৭৫- সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাফ ইয়ুং।
১৯০৮- সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি।
১৯২৮- স্ট্যানলি কুব্রিক, একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৫০- পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৫৫- আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি।
১৯৮৯- আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।

মৃত্যু
১৫৩৩- আটাওয়ালপা, ইনকা সম্রাট।
১৯১৫- ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।
১৯২৫- গট্লব ফ্রেগে, জার্মান গণিতবিদ।
১৯৪১- বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৫৬- মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।
১৯৮৮- ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
২০০০- জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।
২০১৩- সুং জেগি, দক্ষিণ কোরীয় নারীবাদ-বিরোধী ও উদারনীতিবাদী ব্যক্তি।
২০২০- উইলিয়াম ইংলিশ, কম্পিউটার মাউসের সহউদ্ভাবক।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission