ঈদে ভারত গিয়ে হাসিনার হাতে মোরগ-পোলাও খেলেন জয়

আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৬:১৬ পিএম


ঈদে ভারতে গিয়ে হাসিনার হাতে মোরগ-পোলাও খেলেন জয়
ফাইল ছবি

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেখানে মায়ের হাতে রান্না করা মোরগ-পোলাও খেয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে শুক্রবার (৬ জুন) রাতে আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে আসেন সজীব ওয়াজেদ জয়।

এইসময় এক প্রতিবেদনে জানায়, মায়ের হাতের মোরগ-পোলাও খেতে ভালোবাসেন জয়। তাই ঈদের দিন (৭ জুন) সকালেই রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রান্না মোরগ-পোলাও। সঙ্গে ছিল মাছ, সবজি ও ডাল।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অন্যদিকে হিন্দুস্তান টাইমস জানায়, ঈদুল আজহার আগে ভারতে আসেন জয়। মূলত হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে সেখানে যান তিনি। তবে, ভারতের সরকারি কর্মকর্তারা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

একটি সূত্র সংবাদমাধ্যটিকে জানিয়েছে, জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না। এছাড়া তার ভ্রমণসূচিও এখনও প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অক্টোবর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউজে থাকছেন। হাসিনা ভারতে পালানোর পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission