ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

রাজমিস্ত্রি থেকে ইউরোপের স্বপ্ন, ভূমধ্যসাগরে না খেয়ে মরতে হলো যুবককে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম
নিহত মুহিবুর রহমান। ছবি: সংগৃহীত

বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়েছিলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার যুবক মুহিবুর রহমান। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নিল না। লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরের মাঝেই অনাহার ও তৃষ্ণায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মুহিবুর রহমান ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের গাগলাজুর গ্রামের বাসিন্দা মো. নুরুল আমিনের ছেলে। তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দেশে রাজমিস্ত্রির কাজ করে তার আয়েই চলত পুরো পরিবার।

গত শনিবার ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে মুহিবুরের পরিবার উদ্বেগে পড়ে যায়। তারা দালালচক্রের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি। পরে সোমবার (৩০ মার্চ) একই নৌকায় থাকা আরেক যুবক মারুফ আহমদ গ্রিস থেকে ফোন করে মুহিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মারুফ আহমদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় খাবার ও পানির অভাবে নৌকায় থাকা যাত্রীরা দুর্বল হয়ে পড়েন। সবার আগে মারা যান মুহিবুর রহমান। এরপর একে একে আরও কয়েকজন প্রাণ হারান। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, মরদেহগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে জীবিতদের বাধ্য হয়ে সেগুলো সাগরে ফেলে দিতে হয়।

পরিবারের সদস্যরা জানান, সংসারের হাল ধরতে এবং ভালো ভবিষ্যতের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে প্রায় ১৩ লাখ টাকার বিনিময়ে মুহিবুরসহ কয়েকজন যুবক এই বিপজ্জনক পথে পাড়ি জমান। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা গ্রামের এক দালালের মাধ্যমে তাদের লিবিয়া হয়ে অবৈধভাবে গ্রিসে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

মুহিবুরের মৃত্যুর খবরে তার বাড়িতে চলছে শোকের মাতম। ছোট ভাই হাফিজুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মা মহিমা বেগম বারবার অজ্ঞান হয়ে পড়ছেন, শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। আর বাবা নুরুল আমিন ছেলের এমন নির্মম পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। স্থানীয়রা দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এমন ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা থেকে যুবসমাজকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা গণমাধ্যমকে বলেন, মর্মান্তিক এই ঘটনাটি সম্পর্কে আমি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য এই বিশেষ সতর্কবার্তা দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বাহার নামে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে।
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক ছাত্রাবাস ‘ইসলামিক মিশন সিটি’ পরিদর্শন করেছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ইলিশ উৎসব। এতে ঢাকা থেকে প্রকাশিত ‘অ্যা ফিস কলড ইলিশ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ
সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সংলাপ। দেশটির চিয়াংশি প্রাদেশিক ফরেন অ্যাফেয়ার্স অফিসের আমন্ত্রণে বাংলাদেশ থেকে দুই প্রতিনিধি এ সংলাপে অংশ নেন।
চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ
আরও পড়ুন
ভূমধ্যসাগরের সেই নৌযানে ছিলেন রবিন? ২৫ দিনেও মেলেনি নিশ্চিত কোনো উত্তর
ভূমধ্যসাগরে আবারও ১১ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ১৮
ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার
বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০