কুয়েতে মাসে ন্যূনতম যত টাকা আয় করতে পারবেন নতুন বাংলাদেশিরা

আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৮:০১ পিএম


কুয়েতে মাসে ন্যূনতম যতো টাকা আয় করতে পারবেন নতুন বাংলাদেশিরা
ফাইল ছবি

প্রতি বছর হাজারো বাংলাদেশি কুয়েতে যান শ্রমিক ভিসায়। তবে, এতদিন পর্যন্ত দেশটিতে কোনো নির্দিষ্ট বেতন কাঠামো ছিল না এই শ্রমিকদের জন্য। কিন্তু, এবার প্রথমবারের মতো কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। 

আগামী ১ আগস্ট থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগদাতাদেরকে অবশ্যই এ নিয়ম মানতে হবে।

দূতাবাস জানায়, এ নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। নতুন কাঠামোয় গৃহকর্মীদের জন্য ১২০ দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনীদের জন্য ১৫০ দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৯০ দিনার, আকুদ আহলি দক্ষ শ্রমিকদের জন্য ১২০ দিনার, দক্ষ ড্রাইভারদের জন্য ১২০ দিনার এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৫০ দিনার বেতন ধার্য করা হয়েছে। সব বেতনই দৈনিক ৮ ঘণ্টা কাজের জন্য প্রযোজ্য।

অর্থাৎ, নতুন বেতন কাঠামো অনুযায়ী, কুয়েতে দৈনিক ৮ ঘণ্টা কাজ করে মাসে সর্বনিম্ন ৪৭ হাজার ৬৪০ টাকা (১ কুয়েতি দিনার সমান ৩৯৭ টাকা ধরে) আয় করতে পারবেন গৃহকর্মীরা। একই হিসাবে বাসার ড্রাইভার ও রাঁধুনিরা সর্বনিম্ন ৫৯ হাজার ৫৫০ টাকা, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকমির অদক্ষ শ্রমিকরা ৩৫ হাজার ৭৩০ টাকা, আকুদ আহলি দক্ষ শ্রমিকরা ৪৭ হাজার ৬৪০ টাকা, দক্ষ ড্রাইভাররা ৪৭ হাজার ৬৪০ টাকা এবং দক্ষ শ্রমিকরা ৫৯ হাজার ৫৫০ টাকা আয় করতে পারবেন কুয়েতে। 

বাংলাদেশ দূতাবাসের এমন পদক্ষেপকে শ্রমিকবান্ধব ও সম্মানজনক বলছেন প্রবাসীরা। তারা জানান, এ সিদ্ধান্ত নতুন শ্রমিকদের জন্য ভালো হবে। এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। ন্যূনতম এই বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়ায় যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিতে দূতাবাসের নজরদারি জরুরি বলে মত বেশিরভাগ প্রবাসীদের।

আরটিভি/এসএইচএম -টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission