ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হলেন শাহ নেওয়াজ

আরর্টিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
শাহ নেওয়াজ । ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ ও সমাজসেবক শাহ নেওয়াজকে বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউইয়র্কভিত্তিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শাহ নেওয়াজ। বর্তমানে তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং জামাইকা বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়া নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের দুইবারের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন শাহ নেওয়াজ। নিউইয়র্কে প্রতিষ্ঠিত গোল্ডেন এইজ হোমকেয়ার, এনওয়াই ইন্সুরেন্স, গোল্ডেন সান ডে কেয়ার এবং নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও কর্ণধার তিনি।

আরও পড়ুন

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় আয়োজন ফোবানা সম্মেলনের সফল আয়োজক হিসেবেও পরিচিত তিনি। অতীতে ফোবানা পরিচালনা কমিটির চেয়ারম্যান ও নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।

বাংলাদেশ কালচারাল সেন্টার সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শাহ নেওয়াজের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

উল্লেখ্য, বাংলাদেশ কালচারাল সেন্টারের উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন আবু যোবায়ের দারা, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচসহ অন্যরা। তাদের সম্মিলিত অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমান্তান (বোর্নিও) দ্বীপে সৃষ্ট ভয়াবহ দাবানল এবং কৃষি জমি পরিষ্কার করার জন্য বন পোড়ানোর বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন পুরো মালয়েশিয়া।
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
ছেলেকে কোলে নেওয়া হলো না মতিউরের
দেশে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে সৌদি আরবে গিয়েছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫)। প্রবাসে যাওয়ার তিন মাসের মাথায় তার একটি ছেলেসন্তান হয়। সেই ছেলেকে কোলে নেওয়ার আগে সৌদিতে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন তিনি।
ছেলেকে কোলে নেওয়া হলো না মতিউরের
তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির প্রস্তুতি সভা
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির প্রস্তুতি সভা
লাখ টাকা খরচ করে কম্বোডিয়া থেকে ফিরে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলের সখীপুরে নিজ বসতঘর থেকে সজীব হোসেন (২২) নামে বিদেশফেরত এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লাখ টাকা খরচ করে কম্বোডিয়া থেকে ফিরে তরুণের আত্মহত্যা
পর্যটন-সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা সৃষ্টির ওপর রাষ্ট্রদূত শফিকুর রহমানের গুরুত্বারোপ
প্রযুক্তি, পর্যটন ও অন্যান্য সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
পর্যটন-সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা সৃষ্টির ওপর রাষ্ট্রদূত শফিকুর রহমানের গুরুত্বারোপ