নেইমারবিহীন ব্রাজিলকে হারালো মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ০৯ জুন ২০১৭ , ০৮:১২ পিএম


নেইমারবিহীন ব্রাজিলকে হারালো মেসির আর্জেন্টিনা

ফুটবল তারকা নেইমারবিহীন ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারালো তার ক্লাব সতীর্থ লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার বিকেলে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী দল দু’টির মধ্যকার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকে একাধিকবার গোল করার সুযোগ পেলেও ব্যর্থ হয় দু’দলই। বিরতিতে যাবার মিনিট খানেক আগে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মার্কাদো। এগিয়ে থেকেই বিরতিতে যান মেসিরা।

দ্বিতীয়ার্ধের প্রথমদিকে আর্জেন্টিনা আক্রমণ করেও সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। শেষের দিকে জ্বলে ওঠে ব্রাজিল। দু’দলের একাধিক চেষ্টাতেও দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি দু’দল।

এ ম্যাচে খেলেননি নেইমার। দলের পরিকল্পনা হিসেবেই তাকে বিশ্রাম দেয়া হয়েছে।

শেষমেশ ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে এ জয়ে নবনিযুক্ত কোচ হিসেবে অভিষেকটা ভালোই হলো হোর্হে সাম্পাওলির।

গেলোবার ফাইনাল খেলা আর্জেন্টিনার এবার মূলপর্বে যাওয়ায় অনিশ্চিত। বাছাইপর্বে পাঁচে পড়ে আছে দলটি। তাই শেষ চারটি ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে মেসিদের।

বাছাইপর্বের লড়াই অবশ্য আগস্টের আগে শুরু হবে না। এর আগে আর্জেন্টিনা ১৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হবে।

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission