বিয়ের আগে যেসব প্রস্তুতি নেওয়া জরুরি

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ০৯:১৬ পিএম


বিয়ে
ছবি: সংগৃহীত

বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। ইসলামে বিয়েকে গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে, তার বিয়ে করা উচিত। কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। (বোখারি: ৫০৬৫, মুসলিম: ১৪০০)

বিজ্ঞাপন

তাহলে বিয়ের আগে কী ধরনের প্রস্তুতি নেওয়া জরুরি? প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহর ভাষ্য অনুযায়ী, সাতটি মূল প্রস্তুতি রয়েছে:

১. নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলা
বিবাহ আগে নিজের চরিত্র ও আচরণ পরিশুদ্ধ করা জরুরি। পাপ থেকে দূরে থাকা ও আল্লাহর অবাধ্যতার কাজ থেকে বিরত থাকা, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার প্রাথমিক ধাপ।

বিজ্ঞাপন

২. আল্লাহর কাছে দোয়া

বিয়ের আগে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে; যেন তিনি আমাদের ভালো সঙ্গী দান করেন। এ ক্ষেত্রে বিশেষ করে সুরা ফুরক্বানের ৭৪ নম্বর আয়াতের শেষ অংশ সকাল-সন্ধ্যায়, উঠতে-বসতে সব সময় পড়তে হবে। এটি খুবই কার্যকর একটি দোয়া। যারা ভালো সঙ্গী কামনা করেন, তারা বিয়ের আগে নিয়মিত এই আমল করুন।

বিজ্ঞাপন

দোয়াটি হলো, رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ : রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।

বিজ্ঞাপন

৩. দ্বীনদার সঙ্গী খোঁজা
বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গীর দ্বীনদারি ও তাকওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুনিয়ার লোভ বা মোহ কম থাকা সঙ্গী বেছে নেওয়া উত্তম।

৪. পার্টনারের অধিকার জানা
দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে পারস্পরিক অধিকার সম্পর্কে আগে থেকেই জানা প্রয়োজন। কোরআন ও হাদিস অনুযায়ী জীবনসঙ্গীর অধিকার রক্ষা করা আবশ্যক।

৫. হালাল উপার্জন নিশ্চিত করা
বিয়ের আগে হালাল আয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। স্ত্রীর এবং পরিবারের ব্যয়ভার বহন করার সামর্থ্য থাকা উচিত। মেয়েদের জন্যও গৃহস্থালির কাজ শিখে রাখা জরুরি।

৬. তালাকের মাসআলা জানা
বিয়ের আগে তালাক সংক্রান্ত শরীয়ত ও পদ্ধতি জানা দরকার। কিভাবে তালাক জায়েজ বা নাজায়েজ, কোন বিষয়গুলো স্পর্শকাতর সবকিছু সম্পর্কে সচেতন থাকা জরুরি।

৭. পারিবারিক ব্যবস্থাপনা জানা
বিয়ের পর স্বামী-স্ত্রীর পারিবারিক দায়িত্ব ও সীমাবদ্ধতা জানার প্রয়োজন। কোন সদস্যের সঙ্গে দেখা করা যাবে বা যাবে না, তা শরীয়তের আলোকে জানা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

শায়খ আহমাদুল্লাহর মতে, এই সাতটি প্রস্তুতি গ্রহণ করে বিয়ে করা ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি ও বরকত উপভোগ করতে পারবেন।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission