কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহার করা যাবে?

আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:২৪ এএম


কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহার করা যাবে?
প্রতীকী ছবি: ছবি: এআই দিয়ে তৈরি।

মিসরের গ্র্যান্ড মুফতি নাজির আয়্যাদ কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর করার বিষয়ে সতর্ক করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এভাবে কোরআনের ব্যাখ্যা করা ইসলামী শরিয়ত অনুযায়ী অনুমোদনযোগ্য নয় এবং এতে পবিত্র কোরআনের অর্থ বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।’

দার আল ইফতা আল মিসরিয়্যাহর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ড. আয়্যাদ বলেন, কোরআনের অর্থ নির্ধারণ বা ব্যাখ্যা করতে স্বাধীনভাবে এআই টুল ব্যবহার করা ইসলামী আইনে নিষিদ্ধ।

বিজ্ঞাপন

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘এই নির্দেশনার উদ্দেশ্য হলো কোরআনকে অনুমান ও কল্পনাভিত্তিক ব্যাখ্যা থেকে রক্ষা করা এবং যথাযথ জ্ঞান ও প্রামাণ্য আলেমি ভিত্তি ছাড়া ব্যাখ্যা প্রচার হওয়া ঠেকানো।’

ড. আয়্যাদ আরও বলেন, ‘কোরআনের তাফসির কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত, যাদের কাছে তাফসির ও ফিকহের স্বীকৃত পদ্ধতি ও উপকরণ রয়েছে; যেমনটি যোগ্য মুফাসসির ও আলেমরা প্রতিষ্ঠা করে এসেছেন।’ তিনি সতর্ক করে বলেন, ‘বিশেষজ্ঞদের যাচাই ছাড়া কুরআনের সঙ্গে কোনো অর্থ যুক্ত করা হলে তা কোরআনের পবিত্রতা ও নির্ভরযোগ্যতাকে ক্ষুণ্ন করতে পারে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোরআনের আয়াত বুঝতে চাইলে প্রামাণ্য তাফসির গ্রন্থ অধ্যয়ন করতে অথবা বিশ্বাসযোগ্য আলেম ও স্বীকৃত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। এতে করে ব্যাখ্যা হবে সঠিক জ্ঞান, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক সততার ওপর প্রতিষ্ঠিত, এবং একই সঙ্গে কোরআনের পবিত্রতা সুরক্ষিত থাকবে।’

সূত্র : গালফ নিউজ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission