হজযাত্রীদের ভিসার আবেদনের তারিখ ঘোষণা

আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:৫৯ পিএম


হজযাত্রীদের ভিসার আবেদনের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রীকে আগামী ২০ মার্চ ২০২৬-এর মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ভিসা আবেদনের আগে অবশ্যই সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদন শুরু: ৮ ফেব্রুয়ারি ২০২৬, আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৬, আবেদন মাধ্যম: সৌদি সরকারের ‘নুসুক মাসার’ (Nusuk Masar) সিস্টেম।

বিজ্ঞাপন

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ বাধ্যতামূলক। এসব কার্যক্রম সম্পন্ন করে প্রাপ্ত ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও জানানো হয়, হজযাত্রীদের সুবিধার্থে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময়সীমা ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রবাসী ও দেশি সকল হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সনদ সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission