ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জাকাত কি শুধু রমযান মাসে আদায় করতে হয়?

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত

জাকাত ইসলামের পাঁচস্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ। পবিত্র কোরআনের অনেক সুরায় জাকাতের কথা বলা হয়েছে। জাকাতের মাধ্যমে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয় এবং সম্পদের পবিত্রতা অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন— وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ অর্থ হলোঃ ‘তোমরা নামাজ কায়েম কর এবং জাকাত প্রদান কর।’ (সুরা আল-বাকারা: আয়াত ৪৩)

তবে কেউ যদি রমজান মাস ব্যতীত অন্য মাস বা সময়ে জাকাত দেওয়া যাবে কিনা, সেক্ষেত্রে ইসলাম কী বলে?

আরও পড়ুন

জাকাতের বিধান

জাকাত একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন ও স্বাধীন মুসলিমের ওপর ফরয। সেক্ষেত্রে শরিয়ত নির্ধারিত সীমার (৭ তোলা বা ৮৭.৪৫ গ্রাম স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা বা ৬১২.৩৫ গ্রাম রৌপ্য অথবা সমপরিমাণ নগদ অর্থ) বেশি সম্পদ হিজরি এক বছর ধরে কারো কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের ২.৫ শতাংশ বা ১/৪০ অংশ জাকাত হিসেবে প্রদান করতে হয়।

জাকাত প্রদানের কোনো নির্দিষ্ট তারিখ নেই; বরং এটি ব্যক্তির সম্পদের পরিমাণের ওপর নির্ভর করে। কেউ যদি অগ্রিম জাকাত দেয়, সেক্ষেত্রে কোনো বাঁধা নেই। এতে অবশ্যই বছর শেষে তার হিসেব করতে হবে। জাকাত ওয়াজিব হওয়ার পর তা দ্রুত আদায় করাই উত্তম। কোনো কারণ ছাড়া দেরি করা উচিত নয়। তবে রমজান মাসে জাকাত আদায় করা সর্বোত্তম।

জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তি

সুরা তাওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী ফকির, মিসকিন, জাকাত আদায়কর্মী, নও মুসলিম ও অনুরাগী, দাস–দাসী, ঋণগ্রস্ত ব্যক্তি, মুজাহিদ, বিপদগ্রস্ত মুসাফির জাকাত পাওয়ার যোগ্য।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী