ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ইফতারে ভুলেও খাবেন না যে ৩ খাবার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

চলছে পবিত্র মাহে রমজান। মুসলমানের কাছে এই মাসটি কেবল উপবাস থাকার জন্য নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ।

রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতার খেতে বসে কিছুটা সতর্ক থাকা জরুরী। এ সময় পেট খালি থাকে তাই ক্ষুধা বেশি লাগাটা স্বাভাবিক।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেলে শরীরে তাৎক্ষণিক অ্যাসিডিটি, পেট ব্যথা কিংবা বুকে জ্বালাপোড়ার কারণ হয়ে ওঠে।

আরও পড়ুন

পুষ্টিবিদদের মতে, এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয়। আসুন জেনে নিই, কোন কোন খাবার ইফতারে খালি পেটে খেলে বিপদ ডেকে আনতে পারে-

সাইট্রাস ফল ও এর তৈরি ঠান্ডা শরবত

ইফতারে ফল খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। কিন্তু খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে পেট ভার হয়ে থাকে, পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায়। আর এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজম-প্রক্রিয়াকে মন্থর করে দেয়। তাই ইফতারে খাদ্যতালিকায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না। এসব ফলের তৈরি ঠান্ডা জুস বা শরবতও বাদ দিন। কারণ ঠান্ডা পানি সর্দি-কাশির সমস্যা তৈরি করে এবং হজমের গতি মন্থর করে।

চা-কফি

ইফতারে ভারী খাবারের পর চা-কফি খাওয়ার প্রবণতা রয়েছে প্রতিটি ঘরে ঘরে। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, এ অভ্যাস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হিসেবে তারা বলছেন, দীর্ঘ সময় পেট খালি থাকার পর ভারী খাবার খাওয়ার পর আবার চা-কফি খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে। অগ্ন্যাশয় ও যকৃতের ওপর খারাপ প্রভাব পড়ে।

তৈলাক্ত খাবার

ইফতারে তেলের তৈরি নানা ধরনের ভাজাপোড়া দিয়ে ছোলা, মুড়ি মাখা খাওয়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর এ জাতীয় তৈলাক্ত খাবার পেটে গ্যাস, মাথাব্যথা, অবসাদ, আলসারসহ নানা গোলযোগের কারণ হয়ে ওঠে। তাই ইফতারে তৈলাক্ত খাবার কম গ্রহণের চেষ্টা করুন।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এ খাবার চালিয়ে যাওয়ার অভ্যাসে পেটে মেদের পরিমাণও বাড়তে থাকে। শুধু তাই নয়, খালি পেটে এমন খাবার বেছে নিলে ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদি অন্ত্রের সমস্যাতেও। পড়তে পারেন আলসার ও ক্যানসারের মতো জটিল রোগে।

এক্ষেত্রে ইফতারে প্রাধান্য দিতে পারেন সুষম খাবার, সবজি, ইসবগুলের শরবত, খেজুর, দই এবং সহজে হজম হয় এমন খাবার।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী