ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

২০২৬ থেকে শুরু নতুন ঋতুচক্র, গ্রীষ্মকালে আর হবে না হজ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রচণ্ড গরমে হজ পালনের কষ্টকর অভিজ্ঞতা থেকে স্বস্তি পাচ্ছেন বিশ্বজুড়ে মুসলমানরা। ২০২৬ সাল থেকে শুরু হওয়া নতুন হিজরি-গ্রেগরিয়ান ঋতুচক্রে পবিত্র হজ আর গ্রীষ্ম মৌসুমে পড়বে না বলে জানিয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, অন্তত আগামী ২৫ বছর হজ অনুষ্ঠিত হবে অপেক্ষাকৃত শীতল ও সহনীয় ঋতুতে। নতুন ক্যালেন্ডার অনুযায়ী প্রথম আট বছর হজ হবে বসন্তকালে, এরপরের আট বছর শীতে এবং পরবর্তী কয়েক বছর শরৎকালে। এরপর ধীরে ধীরে চক্র ঘুরে প্রায় ২০৫০ সালের দিকে আবার গ্রীষ্মে ফিরে আসবে হজের সময়।

এই পরিবর্তনের মূল কারণ হলো হিজরি ক্যালেন্ডারের চন্দ্রভিত্তিক হিসাব, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রতি বছর প্রায় ১১ দিন এগিয়ে যায়। ফলে প্রতি ৩৩ বছরে হজের মৌসুম এক পূর্ণ চক্র ঘুরে আবার আগের ঋতুতে ফিরে আসে।

সাম্প্রতিক বছরগুলোতে মক্কা ও আরাফাত ময়দানে তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল, যা বিশেষ করে বয়স্ক ও অসুস্থ হাজিদের জন্য বড় শারীরিক চ্যালেঞ্জ তৈরি করেছিল।

নতুন সময়সূচি অনুযায়ী ধারণা করা হচ্ছে, এ বছর হজ ২৫ থেকে ৩০ মে’র মধ্যে অনুষ্ঠিত হতে পারে, যা তুলনামূলকভাবে সহনীয় বসন্ত আবহাওয়ার মধ্যে পড়বে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কায় গরম পুরোপুরি থাকবে, কিন্তু তা আগের চরম গ্রীষ্মের তুলনায় অনেক কম কষ্টদায়ক হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে শুধু হাজিদের স্বস্তিই নয়, ভিড় ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং সার্বিক ব্যবস্থাপনাও আরও সহজ ও কার্যকর হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আরও পড়ুন
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ