ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

তাকদীর ও শেষ পরিণতি নিয়ে সহীহ বুখারীর হাদিস

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত

মানবজীবনের সৃষ্টি, তাকদীর এবং শেষ পরিণতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে সহীহ বুখারীতে।

এতে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রতিটি মানুষ মাতৃগর্ভে প্রথমে ৪০ দিন শুক্ররূপে, এরপর ৪০ দিন রক্তপিণ্ড এবং পরবর্তী ৪০ দিন মাংসপিণ্ড হিসেবে অবস্থান করে। এরপর আল্লাহ তায়ালা একজন ফেরেশতা প্রেরণ করেন, যিনি মানুষের রিজিক, মৃত্যু, সৌভাগ্য ও দুর্ভাগ্য লিখে দেন।

হাদিসে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি বাহ্যিকভাবে দীর্ঘ সময় জান্নাতবাসীর মতো আমল করলেও শেষ মুহূর্তে তার তাকদীর অনুযায়ী তার আমলের পরিবর্তন হয়ে যেতে পারে এবং সে জাহান্নামের পথে চলে যেতে পারে। আবার কেউ জাহান্নামের আমল করতে করতে শেষ মুহূর্তে পরিবর্তিত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারে।

এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, তাকদীরের ওপর ঈমান আনা ইসলামের একটি মৌলিক অংশ। আল্লাহ তায়ালা মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন এবং সেই জ্ঞানের ভিত্তিতেই সবকিছু নির্ধারিত হয়।

আরও পড়ুন

এতে আরও বলা হয়, মানুষকে বিবেক ও স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। যার মাধ্যমে সে ভালো ও মন্দ পথ বেছে নেয়। তবে আল্লাহ তায়ালা আগেই জানেন তার চূড়ান্ত পরিণতি কী হবে।

ইসলামি আলেমদের মতে, এই হাদিস থেকে শিক্ষা হলো—মানুষের শেষ আমলই তার পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ। তাই জীবনের শেষ পর্যন্ত নেক আমলের ওপর অটল থাকা অত্যন্ত জরুরি।

এছাড়া শেষ পরিণতি ভালো হওয়ার জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করারও গুরুত্ব তুলে ধরা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
স্ত্রীকে আদর করে বাবু বলে ডাকা যাবে কি
‘বিক্রয়ের জন্য নহে’ লেখা পণ্য কেনাবেচা করা কি বৈধ
পরকালে ক্ষমা থেকে বঞ্চিত হতে পারেন যারা, কী বলছে হাদিস
জিন ও মানুষের সহবাস নিয়ে ইসলাম কী বলে