ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কোরবানির পশু কেনার সময় যে ৪ বিষয় খেয়াল রাখা আবশ্যক

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:১৮ এএম
ছবি: সংগৃহীত

কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না করলে তার ব্যাপারে হাদিসে কঠোর সতর্কবার্তা এসেছে। তাই কোরবানির পশু কেনার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে বলেছেন ইসলামি চিন্তাবিদরা।

হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

“যার কোরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।” — (মুস্তাদরাকে হাকেম: ৩৫১৯)

আলেমদের মতে, শুধু পশু কিনলেই হবে না, পশুটি শরিয়তের দৃষ্টিতে কোরবানির উপযুক্ত কি না, সেটিও নিশ্চিত করতে হবে। কিছু ত্রুটি রয়েছে, যেসব পশু দিয়ে কোরবানি সহিহ হয় না।

যে ৪ ধরনের পশু দিয়ে কোরবানি হবে না

১. চোখে স্পষ্ট সমস্যা থাকলে

যে পশুর চোখ কোটরের ভেতরে ঢুকে গেছে, অস্বাভাবিকভাবে বের হয়ে আছে বা একেবারে নষ্ট হয়ে গেছে— এমন পশু কোরবানির উপযুক্ত নয়।

২. গুরুতর অসুস্থ পশু

জ্বর, মারাত্মক চর্মরোগ বা এমন রোগে আক্রান্ত পশু, যার কারণে স্বাভাবিক চলাফেরা ও খাবার খাওয়া ব্যাহত হয়— সে পশু দিয়ে কোরবানি জায়েজ নয়।

৩. স্পষ্ট খোঁড়া পশু

যে পশু স্বাভাবিকভাবে হাঁটতে পারে না বা খোঁড়াতে খোঁড়াতে চলে, সে পশুও কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

৪. অতিরিক্ত দুর্বল ও হাড্ডিসার পশু

অত্যন্ত শুকনো, দুর্বল ও হাড্ডিসার পশু, যার হাড়ে মগজ পর্যন্ত নেই— এমন পশু কোরবানি করা যাবে না।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

“চার ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় না— যে পশুর চোখের অন্ধত্ব স্পষ্ট, যে পশু গুরুতর অসুস্থ, যে পশু স্পষ্ট খোঁড়া এবং যে পশু এত দুর্বল যে তার হাড়ে মগজ নেই।” — (তিরমিজি: ১৪৯৭, আবু দাউদ: ২৮০২)

আরও যেসব ত্রুটি থাকলে কোরবানি হবে না

ইসলামি বিধান অনুযায়ী, যেসব পশুর দাঁত পড়ে গেছে এবং ঘাস খেতে পারে না, যাদের শিং গোড়া থেকে ভেঙে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা লেজ ও কান অর্ধেকের বেশি কাটা— সেসব পশু দিয়েও কোরবানি জায়েজ নয়।

তবে জন্মগতভাবে ছোট কান বা আংশিক ভাঙা শিং থাকলে সমস্যা নেই বলে জানিয়েছেন আলেমরা।

কোরবানি শুধু পশু জবাই নয়; এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইবাদত। তাই পশু কেনার আগে ভালোভাবে দেখে ও যাচাই করে কেনার পরামর্শ দিয়েছেন তারা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ
কোরবানির চামড়া সংরক্ষণে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
ছাগলের দাঁত তুলে কোরবানির পশু হিসেবে বিক্রির চেষ্টা, অতঃপর...