ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গোশতের কেজি বা ওজন মেপে পশু কিনলে কোরবানি জায়েজ হবে?

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:১৪ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে অনেক জায়গায় পশুর ওজন মেপে দাম নির্ধারণ করে কেনাবেচার নতুন পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে।

বিশেষ করে বড় শহর ও প্রবাসী এলাকায় কেজি বা ওজন অনুযায়ী গরু কেনার এই পদ্ধতি এখন অনেকেই ব্যবহার করছেন। তবে এতে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এভাবে পশু কিনলে কোরবানি কি সহিহ হবে?

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেছেন।

ওজন মেপে পশু কেনা কি জায়েজ?

তিনি বলেন, পশুর ওজন মেপে দাম নির্ধারণ করা শরিয়তের দৃষ্টিতে বৈধ। এতে ক্রেতা ন্যায্যমূল্যে পশু কিনতে পারেন এবং অতিরিক্ত দামের কারণে ক্ষতির শিকার হতে হয় না।

তার মতে, ইসলাম কারও ওপর অন্যায়ভাবে ক্ষতি চাপিয়ে দেয় না। তাই ওজন অনুযায়ী দাম নির্ধারণ করা একটি সহজ ও বৈধ পদ্ধতি।

তবে তিনি সতর্ক করে বলেন, যদি এই কেনাবেচা শুধু লাভ-ক্ষতির হিসাবেই সীমাবদ্ধ হয়ে যায় এবং কোরবানির ইবাদতের উদ্দেশ্য ভুলে যাওয়া হয়, তাহলে কোরবানির আধ্যাত্মিক গুরুত্ব কমে যেতে পারে।

আরও পড়ুন

নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ

শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেকেই বেশি মাংস পাওয়ার আশায় বড় পশু কেনেন, যাতে গরিবদের বেশি দেওয়া যায়— এটি ভালো নিয়ত এবং এতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, ন্যায্যমূল্যে ভালো পশু কেনা জায়েজ। এতে নিজের খরচ কমে এবং দরিদ্রদেরও বেশি সহায়তা করা যায়।

তবে যদি উদ্দেশ্য হয় শুধু মাংস খাওয়া বা লোক দেখানো, তাহলে কোরবানির মূল শিক্ষা নষ্ট হয়ে যায়।

কোরবানি কি শুধু মাংসের উৎসব?

ইসলামি চিন্তাবিদরা বলছেন, কোরবানি শুধু মাংস বিতরণের উৎসব নয়। এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর নির্দেশের সামনে নিজের ইচ্ছা ও স্বার্থকে ত্যাগ করা।

হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এই ইবাদত মুসলমানদের শেখায়, আল্লাহর সন্তুষ্টিই জীবনের সর্বোচ্চ লক্ষ্য।

তাই আলেমরা বলছেন, কোরবানির ক্ষেত্রে মূল বিষয় হলো সঠিক নিয়ত, শরিয়তসম্মত পশু নির্বাচন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
হাজিদের জন্য প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় কোরবানি পশুর জবাইখানা