ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সামর্থ্যবান স্বামী-স্ত্রীর পৃথক কোরবানি দেওয়া কী ওয়াজিব

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৯:১২ এএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অনেকের মনে প্রশ্ন—সামর্থ্যবান স্বামী-স্ত্রীর কোরবানি কি একসঙ্গে হবে, নাকি আলাদা আলাদা করতে হবে? ইসলামি শরিয়তের ব্যাখ্যায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

শরিয়ত অনুযায়ী, প্রত্যেক প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন ও মুকিম মুসলমানের ওপর কোরবানি ওয়াজিব হয়, যদি তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন। ১০ জিলহজের ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে কারও কাছে প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা কিংবা তার সমমূল্যের নগদ অর্থ বা সম্পদ থাকলে তার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। বর্তমানে রুপার মূল্যকে মানদণ্ড হিসেবে ধরা হয়।

স্বামী-স্ত্রী উভয়েই যদি আলাদাভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তবে তাদের ওপর পৃথকভাবে কোরবানি করা ওয়াজিব। একে অপরের কোরবানি দিয়ে দিলে তা উভয়ের জন্য যথেষ্ট হবে না।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—

“সুতরাং তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো।” (সূরা কাউসার: ২)

এই নির্দেশ প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য আলাদাভাবে প্রযোজ্য বলে ফিকহের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

অনেক সময় দেখা যায়, স্ত্রীর কাছে নগদ টাকা না থাকলেও সোনা বা রুপার অলংকার থাকে। যদি এসব মিলিয়ে তার সম্পদের মূল্য নিসাব পরিমাণ হয়, তাহলে তার ওপরও কোরবানি ওয়াজিব হয়ে যায়।

কোরবানি আদায়ের ক্ষেত্রে স্বামী ও স্ত্রী চাইলে আলাদা দুটি পশু কোরবানি দিতে পারেন। আবার বড় পশু যেমন গরু বা উটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারেন। সে ক্ষেত্রে স্বামী-স্ত্রী আলাদা দুটি অংশ নিয়ে একই পশুতে শরিক হয়েও কোরবানি আদায় করতে পারেন।

তবে শরিয়তের বিধান অনুযায়ী, কোরবানি মূলত যার সম্পদ, তার ওপরই ওয়াজিব। তাই স্ত্রী সামর্থ্যবান হলে স্বামী যদি নিজের অর্থ দিয়ে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি আদায় করেন, তবে স্ত্রীর অনুমতি থাকলে তা বৈধ হবে এবং স্ত্রীর কোরবানি আদায় হিসেবে গণ্য হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর- ১১:৫৫ মিনিট আসর- ৪:১৪ মিনিট মাগরিব- ৫:৫৯ মিনিট এশা- ৭:১৩ মিনিট আগামীকাল (শুক্রবার) ফজর শুরু- ৪:৩৩ মিনিট উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত।
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজকের নামাজের সময়সূচি
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষের সকাল শুরু হয় কফির গাঢ় সুবাসে। কর্মব্যস্ত জীবনে এক কাপ কফি যেমন এনে দেয় সতেজতা, তেমনি আধুনিক নগরজীবনের সামাজিকতা ও আড্ডারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পানীয়টি।
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী ধরা
ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
গোসল করতে গিয়ে আর ফেরা হলো না স্বামী-স্ত্রীর
স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্বামী, অতঃপর...