ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কোন পশু কত ভাগে কোরবানি দেওয়া যাবে? জেনে নিন শরিয়তের নিয়ম

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৯:০১ এএম
ছবি: বাসস

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্যবান মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন। তবে অনেকে একা কোরবানি দিতে না পারায় শরিক হয়ে পশু কোরবানি করেন। শরিক কোরবানির ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট ইসলামি নিয়ম।

ইসলামি শরিয়ত অনুযায়ী, ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে একজন ব্যক্তি একাই কোরবানি করতে পারবেন। এসব পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে কোরবানি করা বৈধ নয়।

অন্যদিকে উট, গরু ও মহিষে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হয়ে কোরবানি করা যায়। সাতজনের বেশি শরিক হলে কারও কোরবানিই শুদ্ধ হবে না বলে ফিকহের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। (বাদায়েউস সানায়ে ৫/৭০, কাযিখান ৩/৩৪৯)

হযরত জাবের (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, তিনি বলেন—

“আমরা নবীজি (সা.)-এর সঙ্গে হজ করেছি, তখন আমরা সাতজন মিলে একটি উট এবং একটি গরু কোরবানি করেছি।” (মুসলিম: ১৩১৮)

আরও পড়ুন

ইসলামি ফিকহের ব্যাখ্যায় বলা হয়েছে, উট, গরু ও মহিষে দুই, তিন, চার, পাঁচ, ছয় বা সাতজন—যে কোনো সংখ্যায় শরিক হওয়া জায়েজ। তবে শর্ত হলো, প্রতিটি শরিকের অংশ যেন এক-সপ্তমাংশের কম না হয়। যদি কারও অংশ এক-সপ্তমাংশের কম হয়, তাহলে সেই শরিকের কোরবানি শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে ৫/৭১)

শরিয়তের এসব নিয়ম মেনে কোরবানি করাই সঠিক ও গ্রহণযোগ্য আমল হিসেবে বিবেচিত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
যেসব পশু দিয়ে কোরবানি কবুল হয় না
শিং ভাঙা পশু কোরবানি দেওয়া কী জায়েজ
গোশতের কেজি বা ওজন মেপে পশু কিনলে কোরবানি জায়েজ হবে?
যেসব পশু দিয়ে কোরবানি করা জায়েজ