ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গরুর সঙ্গে ফ্রি ছাগল নিলে কোরবানি হবে কি? ইসলামি বিধান জানুন

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু কেনা নিয়ে অনেক সময় নানা অফার দেখা যায়। এর মধ্যে একটি হলো, গরুর সঙ্গে ফ্রি ছাগল দেওয়া। এই ছাগল কি কোরবানিতে ব্যবহার করা যাবে, নাকি আলাদা বিধান রয়েছে—এ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।

ইসলামি শরিয়ত অনুযায়ী, কোরবানি ওয়াজিব হয় এমন ব্যক্তির ওপর, যার কাছে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে। অর্থাৎ সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্যের সম্পদ থাকলে কোরবানি করা আবশ্যক।

কোরবানির জন্য নির্ধারিত পশু হলো—উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এই নির্দিষ্ট পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়।

শরিয়ত অনুযায়ী ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে এক বছর হতে হবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে দুই বছর এবং উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে। তবে ভেড়া বা দুম্বা যদি ছয় মাসের বেশি বয়সী হয় এবং দেখতে এক বছরের মতো হৃষ্টপুষ্ট হয়, তাহলে তা দিয়েও কোরবানি করা যাবে।

আরও পড়ুন

বাজারে অনেক সময় গরুর সঙ্গে ফ্রি ছাগল বা খাসি দেওয়া হয়। ইসলামি ফিকহ অনুযায়ী, এই ছাগলটি গরুর অংশ হিসেবে গণ্য হবে না। এটি আলাদা সম্পদ হিসেবে বিবেচিত হবে। মালিক চাইলে সেটি কোরবানি করতে পারেন, রাখতে পারেন, বিক্রি করতে পারেন বা উপহারও দিতে পারেন।

যদি একাধিক ব্যক্তি মিলে গরু কেনেন, তবে ফ্রি পাওয়া ছাগল তাদের যৌথ মালিকানায় থাকবে। তারা চাইলে সেটি বিক্রি করে টাকা ভাগ করে নিতে পারেন বা গোশত ভাগ করে ব্যবহার করতে পারেন। তবে কোরবানি করার জন্য আলাদা কোনো বাধ্যবাধকতা নেই—শুধু গরু কোরবানি করলেই হবে।

এছাড়া অনেক সময় কোরবানির পশুর সঙ্গে মোবাইল ফোন, ফ্রিজ বা অন্যান্য জিনিস ফ্রি দেওয়া হয়। ইসলামি বিধান অনুযায়ী, এসব পণ্য আলাদা উপহার হিসেবে গণ্য হবে। তাই এগুলো ব্যবহার করা যাবে, সদকা করা বাধ্যতামূলক নয়।

ইসলামি বিধান অনুযায়ী, কোরবানি শুধু নির্ধারিত গবাদিপশু দিয়ে এবং নির্দিষ্ট বয়স পূর্ণ হলেই সহিহ হয়। তাই পশু কেনার সময় শরিয়তের নিয়ম সম্পর্কে সচেতন থাকাকে গুরুত্ব দেওয়া হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, খবর পেয়ে ১০ হাজার মানুষ হাজির
প্রাইভেটকারে তোলা হচ্ছিল ছাগল, সন্দেহ হয় এলাকাবাসীর