ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কোরবানি কবুল হয় না যাদের 

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:০৭ এএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় সামর্থ্যবান মুসলমানদের ওপর কোরবানি ওয়াজিব। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী কিছু ভুল ও ত্রুটির কারণে কোরবানি আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে।

প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন ও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি করা আবশ্যক। অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা কিংবা তার সমমূল্যের সম্পদ থাকলে কোরবানি দিতে হয়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—

“আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর (কোরবানির পশুর) গোশত ও রক্ত, বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।” (সুরা হজ, আয়াত: ৩৭)

হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

“প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে।” (সহিহ বুখারি, হাদিস: ০১)

ইসলামি ব্যাখ্যায় কোরবানি কবুল না হওয়ার প্রধানত তিনটি কারণ উল্লেখ করা হয়েছে—

প্রথমত, নিয়ত শুদ্ধ না হওয়া:

কোরবানি অবশ্যই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। লোক দেখানো বা শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করলে তা কবুল হয় না। কোরআনে বলা হয়েছে, আল্লাহ কেবল মুত্তাকীদের কোরবানি গ্রহণ করেন। (সুরা মায়েদা, আয়াত: ২৭)

আরও পড়ুন

দ্বিতীয়ত, হারাম উপার্জন:

ইসলামে হালাল উপার্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হারাম অর্থে পশু কিনে কোরবানি করলে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কোরআনে বলা হয়েছে—

“হে মুমিনগণ, আমি তোমাদের যে হালাল রিজিক দিয়েছি তা থেকে আহার করো।” (সুরা বাকারা, আয়াত: ১৭২)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহ পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন।” (সহিহ মুসলিম, হাদিস: ২২৩৬)

তৃতীয়ত, ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি:

কোরবানির পশু সুস্থ ও নির্দোষ হতে হবে। কানা, খোঁড়া, গুরুতর অসুস্থ বা অতিশয় দুর্বল পশু দিয়ে কোরবানি করলে তা শুদ্ধ হয় না। (সুনান আত তিরমিজি, হাদিস: ১৫০৩)

হাদিসে বলা হয়েছে, স্পষ্ট খোঁড়া, স্পষ্ট কানা, গুরুতর অসুস্থ এবং অতি দুর্বল পশুর কোরবানি গ্রহণযোগ্য নয়।

তাই কোরবানির সময় নিয়ত, উপার্জন এবং পশুর মান—এই তিন বিষয়ে সতর্ক থাকাকে ইসলাম বিশেষভাবে গুরুত্ব দিয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
দেশে এবার পশু কোরবানি হয়েছে প্রায় ৯৪ লাখ
কোরবানির মাংস খেয়েই কী পেট খারাপ? জানুন আসল কারণ ও সমাধান 
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ
২৮ হাজার টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি