ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পারিশ্রমিক হিসেবে কোরবানির মাংস কি দেওয়া যায়

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৭:০৬ পিএম
অনেকেই না জেনে কোরবানির গোশত দিয়েই পারিশ্রমিক পরিশোধ করেন। ছবি: সংগৃহীত

জবাইকারী, কসাই বা কোরবানির কাজে সহযোগিতাকারীদের পারিশ্রমিক হিসেবে কোরবানির মাংস বা চামড়া দেওয়া শরিয়তসম্মত কিনা। কোরবানিকে কেন্দ্র করে অন্যতম আলোচিত একটি বিষয় হলো এটি।

অনেকেই না জেনে কোরবানির গোশত দিয়েই পারিশ্রমিক পরিশোধ করেন। তবে ইসলামি শরিয়তে এ বিষয়ে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা।

ইসলামি চিন্তাবিদ ও ফিকহবিদরা হাদিসের আলোকে বলেছেন, কোরবানির মাংস বা চামড়া পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। তবে নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর সৌজন্য বা হাদিয়া হিসেবে গোশত দেওয়া বৈধ।

ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, কোরবানি পশুর গোশত বিক্রি করা বা বিনিময় হিসাবে দেওয়া জায়েজ নয়। এ কারণেই জবাইকারী, কসাই বা অন্য কোনো কাজে সহযোগিতাকারীকে পারিশ্রমিক হিসেবে কোরবানি গোশত দেওয়া জায়েজ হবে না।

এ ব্যাপারে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) আমাকে তাঁর কোরবানি উটের দেখাশোনা করতে আদেশ করেছেন আর বলেছেন, আমি যেন কোরবানি পশুর গোশত, চামড়া জিন সদকা করে দিই এবং কোরবানি পশু থেকে যেন কসাইয়ের পারিশ্রমিক না দিই। তিনি বলেছেন, কসাইয়ের পারিশ্রমিক আমরা নিজেদের পক্ষ থেকে দেব’ (মুসলিম: ১৩১৭)। অতএব জবাইকারী বা কসাইকে পারিশ্রমিক হিসেবে কোরবানি গোশত, চামড়া ইত্যাদি কোনো কিছু দেওয়া জায়েজ হবে না।

রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ বলেন, কেউ কোরবানি পশুর গোশত চামড়া ইত্যাদি দ্বারা পারিশ্রমিক দিলে তার কোরবানি আদায় হয়ে যাবে। তবে ত্রুটিযুক্ত হবে। এ ত্রুটি দূর করতে হলে পশুর গোশত, চামড়া ইত্যাদি থেকে যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়েছে তার মূল্য গরিব-মিসকিনকে সদকা করে দিতে হবে।’

আরও পড়ুন

‘আর জবাইকারী, কসাই ও কাজে সহযোগিতাকারীদেরকে যথাযথ পারিশ্রমিক দেওয়ার পর স্বেচ্ছায় হাদিয়াস্বরূপ কোরবানি পশুর গোশত দেওয়া যাবে। হাদিসে যে নিষেধাজ্ঞা এসেছে তা শুধু পারিশ্রমিক হিসেবে দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য।’ (আলমুহীতুল বুরহানী: ৮/৪৭১, বাদায়েউস সনায়ে: ৪/২২৫, ফাতহুল বারী: ৪/৬৫০, আদ্দুররুল মুখতার: ২/৬১৬, হাশিয়াতুল শিলবী আলা তাবয়ীনিল হাকায়েক: ৬/৪৮৬)

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
দেশে এবার পশু কোরবানি হয়েছে প্রায় ৯৪ লাখ
কোরবানির মাংস খেয়েই কী পেট খারাপ? জানুন আসল কারণ ও সমাধান 
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ
২৮ হাজার টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি