ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

গণক বা জ্যোতিষের কথা বিশ্বাস করলে কী হবে, যা বলছে ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৩:২৬ পিএম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রাগ করলা ভিডিওতে থাকা দুই ব্যক্তি । ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? নামে একটি ডায়লগ ভাইরাল হয়েছে। একটি ভিডিও থেকে শুরু হওয়া এই সংলাপ এখন মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যাপকভাবে ব্যবহার করছেন নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে এক যুবকের ভাগ্য গণনা করছেন এক গণক, আর বারবার একই বাক্য ব্যবহার করছেন—রাগ করলা?। তার ভঙ্গি ও কথার ধরনই ভিডিওটিকে ভাইরাল করে তোলে।

এ ধরনের গণনা বা ভবিষ্যৎ জানার দাবি নিয়ে ইসলাম কী বলে—এ নিয়ে শরিয়তে কঠোর সতর্কতা রয়েছে।

ইসলামি আকিদা অনুযায়ী, অদৃশ্য বা গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে—

“বলুন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউ অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না, আল্লাহ ছাড়া।” (সুরা নামল, আয়াত : ৬৫)

আরও বলা হয়েছে—

“তাঁর কাছেই অদৃশ্যের চাবি রয়েছে, তিনি ছাড়া কেউ তা জানে না।” (সুরা আনআম, আয়াত : ৫৯)

অন্য আয়াতে এসেছে—

“আল্লাহ জানেন, আর তোমরা জানো না।” (সুরা বাকারা, আয়াত : ২১৬)

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

“যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করল, সে মুহাম্মাদের ওপর অবতীর্ণ দ্বীনকে অস্বীকার করল।” (আবু দাউদ)

আরও পড়ুন

আরেক হাদিসে বলা হয়েছে—

“যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করল এবং তার কথা সত্য বলে বিশ্বাস করল, তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না।” (সহিহ মুসলিম)

ইসলামি আলেমদের মতে, গণক বা ভবিষ্যৎ বলার দাবিদারের কথা বিশ্বাস করা গুরুতর গুনাহ। কারণ এতে আল্লাহ ছাড়া অন্যকে গায়েব জানার ক্ষমতা দেওয়া হয়, যা ঈমানের পরিপন্থী।

অর্থাৎ, কোনো গণকের কথা বিশ্বাস করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ ও ভয়াবহ বিষয় হিসেবে সতর্ক করা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
কবিরাজি চিকিৎসার নামে কিশোরীকে ঘরে নিয়ে যান মোশারফ, অতঃপর...
কবিরাজি ও জ্বীন তাড়ানোর বিজ্ঞাপনের ফাঁদে ভয়ংকর প্রতারণা