বিএনপির ভিশনে আওয়ামী লীগ ভীত : এরশাদ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৩ মে ২০১৭ , ০৭:৫৬ পিএম


বিএনপির ভিশনে আওয়ামী লীগ ভীত : এরশাদ (ভিডিও)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ এ ভীত আওয়ামী লীগ। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ যদি বিএনপির ভিশনে ভয় না পেতো তাহলে চুপ থাকতো। কিন্তু তাদের সেই শক্তি নেই। সেই জন্যে বেগম জিয়ার ভিশন ঘোষণার পর থেকে তারা বাকযুদ্ধে নেমেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগের উচিত ছিল বেগম জিয়ার ভিশন ২০৩০ বাস্তবায়ন করতে পারে কিনা দেখা। ২০৩০ তো অনেক দূরে।  বাকযুদ্ধে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ভিশন ২০৩০ বাস্তবায়নের আগে এখনো বাকি আছে ১২ বছর। কিন্তু দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ যেন ভীত হয়ে গেছে। 

এরশাদ বলেন, খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেছেন। এর পরই আওয়ামী লীগের অনেক নেতা বলছেন তাদেরটা নকল করা হয়েছে। এই ভিশনে যেন দলটি ভীত হয়ে গেছে। এদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে রাজনীতিতেও তাপদাহ। রাজনীতিতে বাকযুদ্ধ চলছে।

বিজ্ঞাপন

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, আমরা নির্বাচন করবো। ৩শ’ আসনে প্রার্থী দিবো। তত্ত্বাবধায়ক সরকার চাই না। তবে নিয়মন্তান্ত্রিকভাবে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে নির্বাচন করতে চাই। আমাদের সামনে ভিশন ২টা। প্রাদেশিক সরকার আর নির্বাচন পদ্ধতির পরিবর্তন।

এইচটি/এসএস

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission