খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৫ পিএম


খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা
বিএনপি মিডিয়া সেল।

সাবকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। অন্য কারও থেকে প্রাপ্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) দুপরে বিএনপি মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

বিজ্ঞাপন

আরও বলা হয়েছে, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করুন।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission