নিজ দলের প্রার্থীর ওপর হামলার অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। রোববার (৭ ডিসেম্বর) তারেক তার নিজের ফেসবুক পোস্ট ও ভিডিওর মাধ্যমে এ অভিযোগ তুলেন।
তারেক রহমান অভিযোগ করে বলেন, জামায়াত নেতা ব্যারিস্টার আরমানের নির্দেশে আমার দলের ঢাকা-১৪ এমপি পদপ্রার্থী এবং আমজনতার দল ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মহসিনকে আটকে রেখে জামায়াত-শিবিরের লোকজন নির্যাতন করেছে।
তিনি দাবি করেন, মিরপুর ১১নং ওয়ার্ড জামায়াত নেতা হাবিব, আকবর, শাহ আলম কল্যাণপুর নতুন বাজার পরিচালনা অফিসে দীর্ঘক্ষণ আটকে রেখে আমজনতার দলের সাধারণ সম্পাদক মহসিনকে নির্যাতন করে।
তারেক আরও অভিযোগ করেন, ব্যারিস্টার আরমানের অনুসারীরা মহসিনকে মারধর, শারীরিক নির্যাতন ও রগ কেটে দেওয়ার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে।
আরটিভি/একে



