জ্বালানি সংকটে যাত্রা বাতিল করলো গ্রীন লাইনের নৌযান

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৮:৪১ পিএম


জ্বালানি সংকটে যাত্রা বাতিল করলো গ্রীন লাইনের নৌযান
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের কারণে ঈদের আগে ঢাকা-ইলিশা-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান এমভি গ্রীন লাইন-৩ এর নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া আগামীকাল ১৪ মার্চও নৌযানটি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গ্রীন লাইনের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনিবার্য জ্বালানি সংকটের কারণে শুক্রবার (১৩ মার্চ) জাহাজটির নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে। একই কারণে শনিবার (১৪ মার্চ) জাহাজটি ছেড়ে যাবে না। জ্বালানি অপ্রাপ্যতার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেড। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

4565445

গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেড জানিয়েছে, সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে ইনশাআল্লাহ আগামী ১৫ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এমভি গ্রীন লাইন-৩ যাত্রা শুরু করবে।

বিজ্ঞাপন

যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়েছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেডের কর্তৃপক্ষ।

Posted by Facebook on Date:

 

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission