জনমুখী ইশতেহার তৈরি করছে বিএনপি (ভিডিও)

শামীম চৌধুরী

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ , ১০:০৫ পিএম


নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে রেওয়াজ অনুযায়ী নানামুখী প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ পতনের পর এবারের নির্বাচনে মানুষের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় ঘটাতে চায় বিএনপি। 

বিজ্ঞাপন

নির্বাচনকে সামনে রেখে মিথ্যে প্রতিশ্রুতির নয়, জনমুখী ইস্যু নিয়ে ইশতেহার তৈরি করছে বিএনপি। এবারের ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতির নয় বরং রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানবসম্পদ রূপান্তরের একটি সমন্বিত রূপরেখা হিসেবে উপস্থাপন করা হবে। ইশতেহারে ৮টি প্যাকেজে থাকছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা।

যদিও আগে থেকেই দেশ ও দেশের মানুষকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ পেয়েছে তারেক রহমানের বক্তব্যে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার সংমিশ্রণ থাকবে এবারের বিএনপির এবারের নির্বাচনী ইশতেহারে।

বিজ্ঞাপন

নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি চালু করা হবে ফ্যামিলি কার্ড। কৃষকদের উন্নয়নে ফার্মার্স কার্ড চালু করার কথাও জানিয়েছে বিএনপি।   

কর্মসংস্থান আর বিনিয়োগে থাকছে সুনির্দিষ্ট পরিকল্পনা, মর্যাদা বাড়বে খতিব, ইমাম ও মুয়াজ্জিদের। সংখ্যালঘুদের জন্যও থাকছে বিশেষ সুবিধা। কিছুদিনের মধ্যেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। 

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, দেশ গঠনে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে মানুষের মাঝে। তাদের আশা, দেশের মানুষের জীবনমান উন্নয়নে সব কিছুই অন্তর্ভুক্ত থাকবে দলটির নির্বাচনী ইশতেহারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আইনুল ইসলাম বলেন, বিএনপি ইশতেহারে যে বিষয়গুলো নিয়ে আসছেন বলে জানতে পেরেছি- সেগুলো জনআকাঙ্ক্ষা পূরণ করবে বলে মনে হচ্ছে। কারণ, দীর্ঘ ১৭ বছর ধরে তারা এগুলো নিয়ে কাজ করেছে। 

বিজ্ঞাপন

বিএনপি বলছে, দেশের সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দিয়েই তৈরি করা হচ্ছে বিএনপির এবারের নির্বাচনী ইশতেহার। 

দলটির নেতারা বলছেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য পরিকল্পিত রোডম্যাপের ভিত্তিতেই তৈরি হচ্ছে এবারের নির্বাচনী ইশতেহার। 

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission