হিলিতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৭:১০ পিএম


হিলিতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
ছবি : আরটিভি

হিলিতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাহিলি এলএসডি খাদ্যগুদামের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) মইনউদ্দিন, হিলি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা ও খলিলুর রহমানসহ অনেকে। 

এ সময় শহিদুল ইসলাম নামে এক কৃষকের কাছ থেকে এক টন ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যমতে, এবার হাকিমপুর উপজেলায় ৩২ টাকা কেজি দরে ৭৭২ টন বোরো ধান ও ৪৫ টাকা কেজি দরে ৩১৯ টন সিদ্ধ চাল, ৪৪ টাকা কেজি দরে ৭৯ টন আতপ চাল সংগ্রহ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission