ড্রেসিংরুমে ধূমপান, পরাগের বিষয়ে যা জানাল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১১:০৩ পিএম


ড্রেসিংরুমে ধূমপান, পরাগের বিষয়ে যা জানাল বিসিসিআই
ছবি: সংগৃহীত

রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগের যেনো সমালোচনা পিছু ছাড়ছে না। খারাপ পারফর্ম্যান্সের কারণে আগে থেকেই সমালোচিত ছিলেন এই ক্রিকেটার। মঙ্গলবার (২৮ এপ্রিল) নতুন বিতর্কে নাম জড়িয়েছে তার। প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে ভেপিং করছেন রিয়ান পরাগ।

তার কাছে এমন কাণ্ডের জবাব চাইবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমনকি, যুক্তিসঙ্গত জবাব না দিতে পারলে পরাগের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে বোর্ড। বোর্ডের এক কর্মকর্তা ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, এই বিষয়ে রিয়ানের কাছ থেকে ব্যাখ্যা চাইব আমরা। কারণ ধূমপানের অনুমতি নেই ড্রেসিংরুমে। তার ব্যাখ্যার ওপর নির্ভর করে বিসিসিআই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। 

আরও পড়ুন

আইপিএলের এক কর্মকর্তা জানিয়েছেন, ই-সিগারেট বহু ক্রিকেটারই নেন। তিনি বলেছেন, অনেক ক্রিকেটারই রয়েছে যারা ই-সিগারেট নেয়। তবে ড্রেসিংরুমে এই কাজ কেউ করে না। ব্যাপারটা খুবই ঝুঁকির। কারণ এখন প্রচুর ক্যামেরা রয়েছে চার পাশে। পরাগকে যেহেতু প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে তাই তার বিরুদ্ধে বোর্ডকে ব্যবস্থা নিতেই হবে। 

আইপিএলের আগে সব দলের অধিনায়কদের নিয়ে বৈঠক করে বোর্ড। এবার সেই বৈঠকে অনেক ক্রিকেটারই আপত্তি করেছিলেন ক্যামেরা দিয়ে ড্রেসিংরুম দেখানোর ব্যাপারে। ওই সূত্র বলেছে, ই-সিগারেট খাওয়ার জন্য বিরোধিতা করা হয়নি। ক্রিকেটারেরা চেয়েছিল গোপনীয়তা সুরক্ষিত থাকুক। অনেক সময়েই ড্রেসিংরুমে ক্রিকেটারেরা পুরো পোশাক পরে থাকে না অথবা ক্যামেরার আড়ালে থাকতে চায়। 

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission