মালিবাগে ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে একজন নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৩ মার্চ ২০১৭ , ০৮:২১ এএম


মালিবাগে ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে একজন নিহত

রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তুলতে গিয়ে ছিটকে পড়ে স্বপন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দু’জন।

রোববার মধ্যরাতে নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহতদের মধ্যে একজন তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ। অন্য পথচারীর নাম নুরুন্নবী (৪০)। ফায়ার সার্ভিসের সদস্যরা গার্ডার সরানোর কাজ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ফ্লাইওভারের ওপর ক্রেন দিয়ে নিচ থেকে একটি গার্ডার ওঠানো হচ্ছিল। হঠাৎ সেটা ছিটকে নিচে পরলে এ দুর্ঘটনা ঘটে। তখন তিনজনেরই পায়ের হাঁটুর নিচে কাটা পড়ে। প্রকৌশলী পলাশ বাঁ-পা, নুরুন্নবী ডান পা ও অজ্ঞাত পথচারী বাঁ-পা হারিয়েছেন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয় ঢামেক হাসপাতালে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, তিনজনেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হতাহতের সংখ্যা আরো আছে কিনা তা আপাতত জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি।’

ফায়ার সার্ভিস জানায়, ফ্লাইওভারের গার্ডার পরে কয়েকজন আহত হয়েছেন। তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission