জাতীয় পতাকার প্রতিকৃতি ছাপা হয় সব সংবাদপত্রে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ১১:০১ এএম


জাতীয় পতাকার প্রতিকৃতি ছাপা হয় সব সংবাদপত্রে

২২ মার্চ ১৯৭১। এদিনে চারদিকে পুরোদমে চলে প্রতিরোধের প্রস্তুতি। ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের প্রস্তুতি শুরু হয় মূলত এ দিন থেকে। যাতে অংশ নেয় সবস্তরের মানুষ। প্রতিদিনই মিছিল-সমাবেশে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকা।

পরিষদের উদ্যোগে আগেই তৈরি করা স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি, ঢাকার সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বড় করে ছাপা হয় এদিন। পরিষদের পক্ষ থেকে ২৩ মার্চ তথাকথিত ‘পাকিস্তান দিবসে’ দেশের সব ঘরে ঘরে সে পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়।

লিখিত বাণীতে বঙ্গবন্ধু বলেন-“লক্ষ অর্জনের জন্য যে কোন ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঘরে ঘরে প্রতিরোধের দূর্গ গড়ে তুলতে হবে। আমাদের দাবি ন্যায়সঙ্গত। তাই সাফল্য আমাদের সুনিশ্চিত।

এদিন রাজধানীর বায়তুল মোকাররমে শিশু-কিশোর এবং পল্টন ময়দানে সশস্ত্র বাহিনীর সাবেক বাঙালি সৈনিকদের সমাবেশ ও কুচকাওয়াজে মানুষের ঢল নামে।

অন্যদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

এছাড়া মুজিব ও ভুট্টোকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসেন ইয়াহিয়া। এসময় মুজিব-ইয়াহিয়া এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে প্রায় সোয়া এক ঘন্টার বৈঠক হয়। বৈঠক শেষে ভুট্টো সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ভবনে শেখ মুজিব, ইয়াহিয়া ও আমার মধ্যে এক ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। শেখ মুজিবের সঙ্গে আমি আরও ফলপ্রসূ ও সন্তোষজনক আলোচনায় আগ্রহী।


আরকে/এফএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission