ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডিবি পরিচয়ে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি : আরটিভি

রাজধানীর সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ চক্রের সদস্য মো. আলামিনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ডলার ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাসিরুদ্দিন জানান, রোববার (৫ এপ্রিল) দুপুরে সূত্রাপুর থানাধীন ১৫নং সুভাষ বোস এভিনিউ, লক্ষ্মীবাজার এলাকায় এক ভুক্তভোগীর কাছে মোবাইল ফোনে নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র তার ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে হিসাব ভেরিফিকেশনের কথা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।

আরও পড়ুন

তিনি জানান, এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে দারুস সালাম থানাধীন বাতেন নগর এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে গ্রেপ্তার করা হয়।

নাসিরুদ্দিন জানান, এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, তিনটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, একটি চেকবই, ১০০ ইউএস ডলারের ছয়টি নোট, প্রতারণালব্ধ নগদ ১২ হাজার ৫০০ টাকা এবং একটি পাসপোর্ট জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আলামিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার সঙ্গে দেশীয় ও বিদেশি প্রতারকদের যোগাযোগ রয়েছে। চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে সেই হিসাবের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করে। পরবর্তীতে ওই অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা
বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তাটি শেয়ার করা হয়েছে। 
ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
মো. নূরুল ইসলাম মণি বলেন, কেয়ামতের মাঠে আল্লাহ আপনার হৃদয় দেখে বিচার করবেন। আপনারাও তারেক রহমানের হৃদয় দেখবেন। মোটা কাপড়, সিম্পল জীবনযাপন করেন। গত পরশুদিন দুপুরে ঢেরস ভাজি, কুমড়া ভর্তা ও ডাল দিয়ে তার (তারেক রহমান) সঙ্গে খেয়ে এসেছি। 
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্তরিক: ডেপুটি স্পিকার 
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্তরিক।
বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্তরিক: ডেপুটি স্পিকার 
নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
আরও পড়ুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি
দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা
ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে যে কাণ্ড ঘটাল দুর্বৃত্তরা