পরিচালক পাল্টে দিলেন কঙ্গনা!

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ১১:৫৪ পিএম


পরিচালক পাল্টে দিলেন কঙ্গনা!

কোনো ছবিতে নায়ক, নায়িকা ও অন্যান্য চরিত্রে কে অভিনয় করবেন তা সাধারণত পরিচালককে ঠিক করতে দেখা যায়। নানা কারণে তাকে সিদ্ধান্ত পাল্টাতেও দেখা যায়। কিন্তু নায়িকার চরিত্রে যিনি অভিনয় করছেন, তিনি পরিচালক পাল্টে দিয়েছেন এমন ঘটনা নেই বললেই চলে। ব্যতিক্রমধর্মী এ ঘনটার জন্ম দিলেন বলিউডের কঙ্গনা রানাউত।

বিজ্ঞাপন

বেশ কয়েক বছর ধরেই ‘রানি লক্ষ্মীবাই’ ছবি তৈরির পরিকল্পনা করছিলেন নির্মাতা কেতন মেহতা। কয়েক বছর আগে লক্ষ্মীবাইয়ের ভূমিকায় অভিনয়ের জন্য সুস্মিতা সেনকে প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি কেতনের সেই ‘রানি লক্ষ্মীবাই’।

শেষমেশ কঙ্গনাকে নিয়ে নতুন করে কেতন ছবিটির কাজ শুরু করার চিন্তা-ভাবনা করেছিলেন। ফের যেনো আধার থেকে আলোতে আসার পথে হোঁচট খেলো তার ‘রানি লক্ষ্মীবাই’।

বিজ্ঞাপন

বেশ ক’টি বিদেশী সংস্থার সঙ্গে এই ছবি প্রযোজনার জন্য যোগাযোগ করেছিলেন কেতন। ছবিটি ইংরেজি ভাষাতেও বানাতে চেয়েছিলেন তিনি। ছবিতে ইন্টারন্যাশনাল টেকনিশিয়ানরা কাজ করবেন এমনটাই ঠিক হয়েছিল।

সবচে’ বড় কথা ‘রানি লক্ষ্মীবাই’ চরিত্রের জন্য ৩ বছর ধরে ওয়ার্কশপ করছেন ৩ বার ভারতের ন্যাশনাল অ্যাওয়ার্ডজয়ী অভিনেত্রী কঙ্গনা। ছবিটি নির্মিত হচ্ছে, নামও রানি লক্ষ্মীবাইয়ের নামেই থাকছে, কঙ্গনাই তার ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু কঙ্গনা পাল্টে দিলেন ছবির পরিচালক!

বিজ্ঞাপন

কেতন মেহতা নয়, ছবিটি এখন পরিচালনা করবেন ‘গাব্বার ইজ ব্যাক’ খ্যাত তেলেগু পরিচালক কৃশ। ছবিটির নাম হলো ‘মনিকর্নিকা’ (লক্ষ্মী বাইয়ের আসল নাম)। চিত্রনাট্য লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ‘বাহুবলী’র চিত্রনাট্য লিখেছিলেন তিনিই।

জানা গেছে, কৃশের ছবিটি হবে হিন্দি ও তামিল ভাষায়। কেতন মেহতার ছবিটি ইংরেজিতে হওয়ায় ভাষার সমস্যায় পড়েছিলেন কঙ্গনা। সেটাই ভেঙে বলতে চাননি কঙ্গনা।

বিজ্ঞাপন

কে/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission