আপাতত যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ১১:১০ এএম


chiara nasti neymar Carolina Dantas
নেইমার ও চিয়ারা নাস্তি

মাত্র ১৮ বছর বয়সে বাবা হয়েছিলেন নেইমার। ২০১১ সালে সাবেক বান্ধবী ক্যারোলিনা নগুইয়েরার জন্ম দেন ডেভিড লুক্কা দা সিলভা সান্তোসকে। দুইজনের সর্ম্পক টিকেনি। ১০ বছর বয়সী ডেভিড কখনও বাবা কখনও মায়ের সঙ্গে থাকেন।

আনিতা, থালিয়া আলিয়া, বারবারা ইভানস, কার্লর আবরানচেজ, আন্দ্রে সুইতা নামক বেশ কয়েকজন মডেল ও পপ তারকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা।

আরও পড়ুন : এমবাপের হ্যাটট্রিকে ‘অনুপ্রাণিত হয়ে’ হালান্দের জোড়া গোল

সম্প্রতি কিউবান-ক্রোয়েট মডেল নাতালিয়া বারুলিচের সঙ্গে ব্রেকআপের পর নতুন প্রেমে পড়ছেন বলে ধারণা করছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।

কোরিয়েরে ডেল্লো স্পোর্টেসের বরাতে ডেইলি স্টার জানাচ্ছে সম্প্রতি ইতালিয়ান মডেল চিয়ারা নাস্তির প্রেমে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমটাই আভাস পাওয়া যাচ্ছে।

২৩ বছর বয়সী চিয়ারা ইতালিয়ান বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন শোয়ে অংশ নিয়েছেন। কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিশ্বের নামী অনেক ব্র্যান্ডের সঙ্গে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৭ লাখের বেশি।

আরও পড়ুন : আইপিএল নিলাম কাল, সাকিবদের বাধা বিসিসিআই

এদিকে ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে মাঠে ফেরার কথা রয়েছে তার।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission