মোনাকোর কাছে হারতে হলো এমবাপেদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ , ০৯:১০ এএম


psg mbappe, rtv online
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গেল সপ্তাহে হওয়া এই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপে। তবে রোববার রাতে জ্বলে উঠতে পারেননি এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। লিগ ওয়ানের ম্যাচে ২-০ গোলে হারতে হয়েছে তার দলকে।

ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে শুরুতেই হোঁছট খায় পিএসজি। ছয় মিনিটের মাথায় এগিয়ে যায় সফরকারীরা।

ফ্রেঞ্চ লিগের এই ম্যাচে মোনাকোর হয়ে গোল আদায় করে নেন মিডফিল্ডার সোফিয়ানে ডিওপ।

বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল। যদিও প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হয় প্যারিসের দলটি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও গোল হজম করতে হয় পিএসজিকে। ব্যবধান বাড়ান চিলিয়ান ডিফেন্ডার গুলের্মো মারিপান। শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হয় মাউরিসিও পচেত্তিনোর দলকে।

২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট পিএসজির অবস্থান তৃতীয়। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে মোনাকো। ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট তুলে শীর্ষে রয়েছে লিলে।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission