বার্সার নতুন কোচ ভালভার্দে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ৩০ মে ২০১৭ , ১০:০৫ এএম


বার্সার নতুন কোচ ভালভার্দে

বেশ কিছুদিন ধরেই ভেসে বেড়াচ্ছিল এফসি বার্সেলোনার কোচ হচ্ছেন আরনেস্টো ভালভার্দে। এবার তা সত্যি সত্যিই বাস্তবে রূপ নিলো। তাকেই নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সা কর্তৃপক্ষ।

সোমবার বিবৃতিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করেছে।

গেলো শনিবার দেপোর্তিভো আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ ফুটবলের অন্যতম আকর্ষণ কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। এ শিরোপা জয়ের পর বার্সাকে বিদায় জানান কোচ লুইস এনরিকে। এর একদিন পরই নতুন কোচের নাম ঘোষণা করলো কর্তৃপক্ষ।

ভালভার্দের বিষয়ে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ সংবাদ সম্মেলনে বলেন, বার্সার কোচ হতে পেরে সে খুবই খুশি ও উত্তেজিত। এ পদে দায়িত্ব পালন করার জন্য তার সবরকম যোগ্যতা আছে। সে তারুণ্য ও প্রযুক্তি খুব পছন্দ করে। কোচিংয়ে তার অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগবে।   

গেলো আসরে অ্যাথলেটিক বিলাবও’র কোচ ছিলেন আরনেস্টো ভালভার্দে। দু’বছর মেয়াদে চুক্তিতে বার্সায় যোগ দিয়েছেন তিনি। সহকারী কোচ জন আসপিয়াজু ও ফিটনেস কোচ অ্যান্তোনিও পোজানকোকে সঙ্গে নিয়ে আসছে বৃহস্পতিবার দায়িত্ব বুঝে নেবেন ৫৩ বছরের এ স্প্যানিশ কোচ।

১৯৮৮-৯০ সময়ে টোটাল ফুটবলের জনক ও ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের বার্সা সতীর্থ ছিলেন ভালভার্দে। কোচিং ক্যারিয়ারে বিলবাও ছাড়াও ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়া, এস্পানিওল ও গ্রীক টিম অলিম্পিয়াকোসের দায়িত্ব পালন করেন তিনি। বার্সেলোনার আদর্শবাহী কোচ হলেও কোনো বড় টিমকে কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার।

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্যারিস সেইন্ট-জার্মেইর কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। ফরাসি ক্লাবটির কাছে বড় হারের ফলে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ে বার্সা। এরপরই শোনা যায় লুইস এনরিকেকে আর কোচ রাখবে না স্প্যানিশ জায়ান্টরা। এমন গুঞ্জনের মধ্যে উল্টো সরাসরি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন তিনি নিজেই। এরপরই নতুন কোচের সন্ধানে নামে বার্সেলোনা।

এ তালিকায় ছিলেন অ্যাথলেটিক বিলবাওর কোচ আরনেস্টো ভালভার্দে, রিয়াল সোসিয়েদাদের কোচ ইউসেবিও সাকরিসতান ও এভারটনের রোনাল্ড কোম্যান। তবে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ভালভার্দেই।

ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission