ফুটবল বিশ্বকাপের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ , ০৭:৫৫ পিএম


ফুটবল বিশ্বকাপের যত রেকর্ড
ছবি- সংগৃহীত

আর মাত্র পাঁচ দিন। এরপরই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ২২তম আসরে আগামী ২০ নভেম্বর, স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।

বিশ্বকাপকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের নানান বিষয়ে আগ্রহ রয়েছে। আর ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া বিশ্বকাপ নানান সময়ে বিচিত্র ঘটনা ও রেকর্ডের জন্ম দিয়েছে। জেনে নেওয়া যাক, সেসব বিষয়ে...

বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নিয়েছে ব্রাজিল। এ অবধি বিশ্বকাপের ২১টি আসরে সালাসিওরা অংশ নিয়েছে। আসন্ন কাতার বিশ্বকাপেও অংশ নেবে ব্রাজিল।

ব্রাজিল একমাত্র দল, যারা সবগুলো বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি পাঁচটি শিরোপা জয় করেছে।
 
বিশ্বকাপের ২১টি আসরে জার্মানি ও ব্রাজিল এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। এ অবধি বিশ্বকাপে ১০৯টি ম্যাচ খেলেছে উভয় দল। এ ছাড়া ইন্দোনেশিয়া (১৯৩৮) কেবলমাত্র একটি ম্যাচ খেলেছে।

জার্মানিই একমাত্র দল যারা বিশ্বকাপে সবচেয়ে বেশি আটবার ফাইনাল খেলেছে।

বিশ্বকাপে ব্রাজিল সবচেয়ে বেশি ৭৩টি ম্যাচ জিতেছে। এ ছাড়া সবচেয়ে বেশি ২৭টি ম্যাচ হেরেছে মেক্সিকো।

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল দলের খেলোয়াড়রা সবচেয়ে বেশি ২২৯টি গোল করেছে। আর জার্মানি সবচেয়ে বেশি ১২১টি গোল হজম করেছে।

একটানা ব্রাজিল ও জার্মানি সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে। উভয় দলই একটানা তিনবার করে ফাইনাল খেলেছে। জার্মানি (১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০) ও ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২) সালে ফাইনাল খেলেছে।

বিশ্বকাপে ব্রাজিল অনবদ্য রেকর্ডের মালিক। সেলেসাওরা সবচেয়ে বেশি টানা ১১ ম্যাচ জিতেছে। এ ছাড়া সবচেয়ে বেশিও অপরাজিত দলও তারাই। টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিলো তারা।

খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে সবচেয়ে বেশি তিনবার বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন।

বিশ্বকাপের ২১ আসরে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১৬টি ম্যাচ খেলেছেন।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা পশ্চিম জার্মানির মিরোস্লাভ ক্লোসা, বিশ্বকাপে ১৬ গোল করেছেন তিনি।

সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ খেলেছেন তিনজন। এরা হলেন, মেক্সিকান খেলোয়াড় আন্তোনিও ক্যারবাজাল, ইতালিয়ান খেলোয়াড় জিয়ানলুইজি বুফন এবং জার্মানির লোথার ম্যাথিউস। কাতার বিশ্বকাপে এ তালিকায় যুক্ত হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

বিশ্বকাপে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছেন তুরস্কের খেলোয়াড় হাকান শুকুর। ২০০২ সালের বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গোলের রেকর্ড গড়েন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে খেলোয়াড় ও কোচ হিসেবে দুজন বিশ্বকাপ জিতেছেন। ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission