পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এক সতীর্থের বান্ধবীকে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও এবং ভয়েস রেকর্ডিংটি সত্য নয়, এটি ভুয়া।
সংবাদমাধ্যমের আগে ডক্টর নিমো জাদব নামে এক ব্যক্তি তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই অভিযোগ তুলেছিলেন। পরে ভারতীয় গণমাধ্যমসহ বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে নিমো জাদব দাবি করেছিলেন, বাবর পাকিস্তানের অন্য একজন ক্রিকেটারের বান্ধবীর সঙ্গে অশ্লীল বার্তা চালাচালি করছেন এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি তিনি তার (বাবর) সঙ্গে সম্পর্ক চালিয়ে যান, তবে তার প্রেমিক দলের বাইরে থাকবেন না।
কিন্তু পুনরায় একটি টুইট করে ডা. নিমো জাদব জানান, বাবরকে নিয়ে তার পোস্ট করা ভিডিওটি ভুয়া। এজন্য তিনি ক্ষমা প্রার্থনাও করেন।
তিনি জানান, আমাদের মিডিয়া কিভাবে কাজ করে এবং কার্যকর করে তা প্রকাশ করার জন্য ডা. নিমো জাদবের একটি টুইটই যথেষ্ট ছিল। বাবরের বিরুদ্ধে যেভাবে জঘন্য অভিযোগ তোলা হচ্ছে, তা একেবারেই বাঞ্ছনীয় নয়। আমিই ওই বিষয়টি শুরু করেছিলাম। ওটা ভুয়া ছিল। বাবরের কাছে ক্ষমা চাইছি।
তিনি আরও জানান, বাবরের বিরুদ্ধে যে বিদ্রূপাত্মক টুইট (সেক্সচ্যাটের টুইট) করেছিলেন, তা মুছে দিয়েছেন তিনি।
