বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে কুড়িয়েছেন নানান খ্যাতি, গড়েছেন রেকর্ডের রেকর্ড, বরাবরই বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে করছেন রাজত্ব। বাইশ গজের বাইরেও ‘হট ফিগার’ দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।
ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরুর আগে তামিম ইকবাল ইস্যুতে নাম জড়ায় সাকিবের। এরপর তামিমের বাদ পড়া ইস্যুতে মুখ খুলে এই অলরাউন্ডার দাবি করেন, তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকার বিষয়ে কিছুই জানেন না তিনি।
এদিকে ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩৭ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে আফগানিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিব বাহিনী। এই জয়ের পাশাপাশি নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে লাল-সবুজেরা।
রাত পৌনে ৮টায় ওই স্ট্যাটাসে শিশির লেখেন, জয় বা হার কোনো ব্যাপার না, পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সঙ্গে আছি।
সাকিবপত্নী আরও লেখেন, তুমি তোমার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে জানো। আমরা অনেক দূর এসেছি, কিন্তু এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এটাই শেষ নয়, উপভোগ করুন! যাই হোক না কেন, তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে।
এর আগে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসির চলতি বিশ্বমঞ্চে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার পোস্ট শেয়ার করেন সাকিবপত্নী শিশির। এর ক্যাপশনে মজার ছলে সাকিবকে ‘মীর জাফর’ বলেও আখ্যায়িত করেন তিনি।
পোস্টটি শেয়ার করে ক্যাপশনে শিশির লেখেন, মীর জাফর এই তালিকায় ঢুকল কী করে! এটা নকল হতে পারে।
আইসিসির প্রকাশিত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে তিনে ছিলেন সাকিব। ওই পর্যন্ত বিশ্বকাপে ৩৪ উইকেট পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আফগান বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়াল ৩৭।
সাকিব আল হাসানের দলের এমন জয়ের পরদিন (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে আবেগী এক স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।




