জেনে নিন ২০২৪ সালে ব্রাজিলের খেলার সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ , ১০:২৩ পিএম


ব্র্রাজিল
ছবি : সংগৃহীত

দুর্ভাগ্য আর আক্ষেপেই ২০২৩ সাল কাটিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠে ফিফা ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ইতিহাসের প্রথমবারের মতো হার, টানা জয়খরা, কোচ নিয়ে অস্থিরতা; সব মিলিয়ে এলোমেলো একটা বছর কাটিয়েছে সেলেসাওরা। 

বিজ্ঞাপন

এবার সব ছাপিয়ে নতুন বছরে চোখ তাদের। এর মধ্যে রয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। নিশ্চিতভাবেই আঞ্চলিক এই টুর্নামেন্টে শিরোপা পুনরুদ্ধার করতে চাইবে নয়বারের চ্যাম্পিয়নরা। এ ছাড়া ২০২৪ সালে বেশ কিছু প্রীতি ম্যাচও খেলবে সেলেসাওরা। পাশাপাশি বছরের শেষ দিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ তো আছেই!

২০২৪ সালে ব্রাজিলের ম্যাচের সূচি

বিজ্ঞাপন

প্রীতি ম্যাচ

২৩ মার্চ, ২০২৪         ইংল্যান্ড বনাম ব্রাজিল
৮ জুন, ২০২৪           মেক্সিকো বনাম ব্রাজিল

 

কোপা আমেরিকা

বিজ্ঞাপন

২৪ জুন, ২০২৪       ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী  
২৮ জুন, ২০২৪       প্যারাগুয়ে বনাম ব্রাজিল   
২ জুলাই, ২০২৪       ব্রাজিল বনাম কলম্বিয়া

৬ জুলাই, ২০২৪*     কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল
১০ জুলাই, ২০২৪*     কোপা আমেরিকা সেমিফাইনাল
১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪*  তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল

(*নক-আউটে ওঠা সাপেক্ষে)

 

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ

৫ সেপ্টেম্বর, ২০২৪     ব্রাজিল বনাম ইকুয়েডর
১০ সেপ্টেম্বর, ২০২৪    প্যারাগুয়ে বনাম ব্রাজিল
১০ অক্টোবর, ২০২৪     চিলি বনাম ব্রাজিল
১৫ অক্টোবর, ২০২৪     ব্রাজিল  বনাম পেরু
১৪ নভেম্বর, ২০২৪      ভেনিজুয়েলা বনাম ব্রাজিল
১৯ নভেম্বর, ২০২৪      ব্রাজিল বনাম উরুগুয়ে

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission