প্রথম বাংলাদেশি রেফারি হিসেবে মাসফিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ০৬:০৩ পিএম


মাসফিয়া
ছবি- সংগৃহীত

প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে ইতিহাস গড়েছেন মাসফিয়া আফরিন। আন্তর্জাতিক টেনিসে হোয়াইট ব্যাজধারী রেফারি হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ চালানোর শর্ত পূরণ করেছেন তিনি।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও মালয়েশিয়া টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মালয়েশিয়ার কোয়ালালামপুরে ২৪-২৮ এপ্রিল ২০২৪ পর্যন্ত ‘আইটিএফ হুয়াইট ব্যাজ স্কুল’ অনুষ্ঠিত হয়।

হুয়াইট ব্যাজ স্কুলে বাংলাদেশের মাসফিয়া আফরিন অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ফলে আইটিএফ কর্তৃক ‘হুয়াইট ব্যাজ রেফারি’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন মাসফিয়া। টেনিসে দেশের প্রথম নারী রেফারি হিসেবে এমন সাফল্যে পেয়েছেন তিনি।

মাসফিয়া ছাড়াও মালয়েশিয়া, ইরাক, ইরান, লেবানন, উজবেকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, কাজাখিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও চায়না হতে ১৬ জন অফিসিয়াল অংশগ্রহণ করেন। 

স্বীকৃতি পাওয়ার পর মাসফিয়ার ভাষ্য, ‘হোয়াইট ব্যাজ রেফারি হতে পেরে স্বস্তি লাগছে। এটা শুধু আমার একার সাফল্য না। এই সাফল্য বাংলাদেশ টেনিস ফেডারেশনের।’

‘হুয়াইট ব্যাজ’ পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে মাসফিয়া আফরিন আইটিএফ’র ‘প্রজেক্ট : অফিসিয়েটিং পাথওয়ে’র আওতায় অফিসিয়েটিংয়ের বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ভারতের কলকাতা ও দিল্লিতে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। 

মাসফিয়া আফরিনের ‘হুয়াইট ব্যাজ’ স্বীকৃতির ফলে তিনি আটিএফ’র অনুমোদিত আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার জন্য যোগ্যতা অর্জন করলেন। 

উল্লেখ্য, ইতিপূর্বে বাংলাদেশের সারোয়ার মোস্তফা জয় ২০০০ সালে ‘আইটিএফ হুয়াইট ব্যাজ চেয়ার আম্পায়ার’র স্বীকৃতি পেয়েছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission