চতুর্থ জয়ের খোঁজে সাকিব-মোস্তাফিজকে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ১১:১৮ পিএম


বাংলাদেশ
ছবি- বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে বিশ্বকাপের আগে বাকি দুই ম্যাচ জিতে আত্মবিশাস বাড়াতে চায় শান্ত বাহিনী।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

সিরিজের শেষ দুই ম্যাচের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ইনফর্ম পেসার মোস্তাফিজুর রহমান দলে ফেরায় আরও বেশি শক্তিশালী হয়েছে বাংলাদেশ। ইনজুরি থেকে সুস্থ হওয়ায় শেষ দুই ম্যাচের জন্য সাকিব-ফিজের সঙ্গে দলে ফিরেছেন সৌম্য সরকারও। 

বিজ্ঞাপন

ব্যাটাররা এ পর্যন্ত নিজেদের সেরাটা দিতে না পারলেও সহজেই সিরিজ জিতেছে বাংলাদেশ; যা থেকে স্পস্টতই বোঝা যাচ্ছে শক্তির বিচারে টাইগারদের সঙ্গে সমান অবস্থানে নেই জিম্বাবুয়ে। 

চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরতে চায় সফরকারীরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে মোটেই  আত্মপ্রসাদে ভুগতে রাজি নয় টাইগাররা। 

বিজ্ঞাপন

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না। আমরা জিতলে কোন কৃতিত্ব পাবো না, কিন্তু আমরা হেরে গেলে সবাই বলবে জিম্বাবুয়ের কাছে হেরেছে এবং আমাদের নিয়ে সমালোচনা করা হবে।

তৃতীয় ম্যাচে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩বারের মোকাবিলায় জয়ের সংখ্যাটা ১৬তে নিয়ে গেছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে মাত্র ৭টি ম্যাচে হেরেছে টাইগাররা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission