বাবা হলেন ক্রিকেটার তাইজুল ইসলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮ , ১২:৫৯ পিএম


বাবা হলেন ক্রিকেটার তাইজুল ইসলাম

আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল দলে জায়গা পাননি তাইজুল ইসলাম। তাতে কী? এরই মধ্যে তিনি পেয়েছেন সুখবর। তার ঘর আলোকিত হয়ে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। রাতেই ভক্তদের সঙ্গে সুখের মুহূর্তটি ভাগ করতে পুত্রের ছবি ফেসবুকে আপলোড করেন তাইজুল। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ছেলেকে সঙ্গে নিয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে আপলোড দিয়ে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।

বাংলাদেশ জাতীয় দলের এই স্পিনার তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৬ ম্যাচে অংশ নিয়ে ৫৪টি উইকেট পকেটে পুরেছেন। সেরা বোলিং ফিগার ৮/৩৯। আর ওয়ানডেতে চার ম্যাচ খেলে নিয়েছেন পাঁচটি উইকেট। সেরা বোলিং ফিগার ৪/১১।

বিজ্ঞাপন

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৫টি ম্যাচ খেলে ১৮৬টি উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ৮/৩৯। লিস্ট এ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৭২টি। উইকেট নিয়েছেন ১০১টি। সেরা বোলিং ফিগার ৬/১৯। আর ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫৩টি ম্যাচ খেলে নিয়েছেন ৪৯টি উইকেট। সেরা বোলিং ফিগার ৩/১৮। 

বিপিএলের পঞ্চম আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তাইজুল ইসলাম। সিলেটের হয়ে ৮ ম্যাচ খেলে ৫ উইকেট লাভ করেন তিনি। সেরা বোলিং ফিগার ৩/১৯।

আরও পড়ুন

এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission